‘কি ভয়ংকর দিন আসছে রে! কিভাবে বেঁচে থাকবো দুটো খেয়ে-পরে?’ হঠাৎ অভিনেতার কপালে চিন্তার ভাঁজ! কোথা থেকে জুটবে খাবার? বেঁচে থাকতে বন্ধুর সঙ্গে মিলে কোন পরিকল্পনায় শামিল সায়ক?

বর্তমানে বাংলা ছোটপর্দার জগতে যে কজন অভিনেতা নিজের সাবলীল অভিনয় এবং স্নিগ্ধ ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। অভিনয়ের বাইরেও সায়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। অভিনেতার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেলের মাধ্যমে নায়ক প্রতিদিনের ভ্লগ ভিডিও শেয়ার করেন। পর্দার পেছনের মানুষ হিসেবে তিনি অত্যন্ত বিনয়ী এবং কাজপাগল হিসেবে পরিচিত। সহ-অভিনেতাদের সাথে তাঁর সুসম্পর্ক তাঁকে ইন্ডাস্ট্রিতে সবার প্রিয় করে তুলেছে।
সম্প্রতি সায়ক নিজের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের সাথে। অভিনেত্রীকে মাঝেমধ্যেই সায়কের ভ্লগ ভিডিওতে দেখা যায়। দুজনে অনেক পুরোনো বন্ধু। এক অপরের সাথে প্রায় সময়ই দেখা যায় তাদের।
সায়ক চক্রবর্তী তাঁর ইউটিউব চ্যানেলে প্রায়ই নিজের দৈনন্দিন জীবনের টুকরো ছবি শেয়ার করেন। সম্প্রতি একটি ব্লগে দেখা যায়, অভিনেতা বলছেন ভবিষ্যতে কিভাবে খেয়ে পরে বাঁচবেন, দুবেলা খাওয়ার কিভাবে জুটবে। যেভাবে দিন দিন বাজার দর বেড়ে চলেছে জিনিসের দাম বাড়ছে তাই নিয়েই চিন্তায় পরামর্শ করতে দেখা গিয়েছে দুই বন্ধুকে এমনকি সায়কের মনে এখন থেকেই ভয়ে জন্মেছে কিভাবে ভবিষ্যতে হাতে টাকা আসবে।
তাঁরা অভিনেতা হলেও দিনশেষে তাঁরাও সাধারণ নাগরিক। বাজারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কীভাবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের পকেটে টান দিচ্ছে, সেই নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রেরণা বাড়ির জন্য কিছু জিনিসপত্র কেনাকাটি করতে গিয়েছিল সেখানেই বাজারের জিনিসপত্রের দাম দেখে তার মাথায় হাত। বন্ধুর এই চিন্তা দূর করতে সায়কও নতুন পথ অবলম্বন করার কথা ভেবেছেন। সায়ক প্রেরণাকে জানায় প্রতি সপ্তাহে যেকোনো একজন বন্ধুর বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করলে অন্তত বাড়ির খাবার বাঁচবে।
আরও পড়ুনঃ উলটপুরাণের এক মিষ্টি গল্প! আসছে “নার্স” নায়ক আর “বাসচালক” নায়িকায় নতুন সমীকরণ! টেলিভিশনের পর্দায় আসছে রং রুট!
যদিও এই পুরো ঘটনাটাই ঘটেছে মজার ছলে। সায়ক এবং প্রেরণাকে মাঝে মধ্যেই এরকম ধরনের খুনসুঁটি করতে দেখা যায়। এবারেও খুনসুঁটির মাধ্যমেই গোটা বিষয়টা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তারা। এমনিতেই প্রেরণা ধারাবাহিকে কাজ করে, পাশাপাশি তারা ইউটিউবেও একটি চ্যানেল রয়েছে। তিনিও নিত্যদিনের ভ্লগ ভিডিও শেয়ার করেন। তাই সব জায়গা থেকেই ইনকাম করছেন তিনি। এই কারণে অভিনেতা অভিনেত্রীর দুজনের এই চিন্তার বিষয়কে অনেকেই ট্রোল করেছেন।

