‘প্রতিটা শুরুর একটা শেষ থাকে…’- দুই বছরের পরিবারকে বিদায় জানিয়ে রুবেলের চোখে জল! কি বললেন অভিনেতা?

কোনো কিছু শুরু হলে তার শেষ আছেই। ধারাবাহিক জগতেও একই নিয়ম। তেমনই আগামী দিনে বেশ কিছু পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে এবং আগামী দিনে আরো নতুন নতুন ধারাবাহিক (New Serial) আসতে চলেছে।
সম্প্রতি সেরকমই জি বাংলার বেশ কিছু ধারাবাহিক শেষ হওয়ার পথে। আবার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে ইতিমধ্যে। আর বেশকিছু ধারাবাহিকের টাইম স্লট বদল করে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রোডাকশন হাউজের তরফ থেকে বিভিন্ন চ্যানেল গুলিতে নানান ধরনের ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে দর্শকদের জন্য। ভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো সেই নতুন ধারাবাহিক গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।
আর নতুন ধারাবাহিক শুরু হলে পুরনো ধারাবাহিক গুলোকে জায়গা ছেড়ে দিতেই হয়। সেরকমই নতুন ধারাবাহিক শুরু হওয়ার জন্য জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে। যেমন আমরা প্রত্যেকেই জানি, খুব শীঘ্রই জি বাংলার পর্দায় শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। যার জন্য ধারাবাহিকের সব কলাকুশলীদের মন খারাপ।

জি বাংলার দর্শকদের সবচেয়ে প্রিয় এবং জনপ্রিয় একটি ধারাবাহিক হলো নিম ফুলের মধু। অনেকদিন ধরেই এই ধারাবাহিক শেষ হওয়ার খবর শোনা যাচ্ছিল। তবে এবারে পাকাপাকি ভাবেই শেষ হচ্ছে ধারাবাহিকটি। ইন্দ্রপুরী স্টুডিওর এই বাড়িতেই তাঁদের আস্তানা ছিল। কিন্তু এখন সেসব অতীত। একসময়ের বেঙ্গল টপার এই ধারাবাহিক, নিম ফুলের মধু শেষ হয়েছে। সেই কারণেই আবেগে ভেসেছেন সিরিয়ালের তারকারা।
আরও পড়ুনঃ বড় পর্দা থেকে ছোট পর্দায় বাংলার বস! এইবার ধারাবাহিকের পর্দায় সুপারস্টার জিৎ! সামনে এলো ধারাবাহিকের প্রথম ঝলক!
আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের মনের কথা ভাগ করে নিলেন অভিনেতা রুবেল দাস। শেয়ার করেছেন দত্ত বাড়ির একটি ছবি। দরজা বন্ধ, এবং বাড়ির নেমপ্লেটে একটি মালা পড়ানো। সেই ছবির ক্যাপশনে লেখা “দত্ত পরিবার, একটা গোটা আড়াই বছরের যাত্রা, সৃজন এই সবকিছু মনে থাকবে I প্রত্যেক শুরুর একটা শেষ থাকে, এই সত্যটা কে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় সকলকে I এই যাত্রার অবসান হল তবে দর্শকের একরাশ ভালবাসা আর শুভেচ্ছা নিয়ে, এই অনেক… ধন্যবাদ জানাই zeebangla কে আমায় সৃজন চরিত্রটি উপহার দেওয়ার জন্যে I আশীর্বাদ করবেন যেনো আর এক অন্য রূপে আপনাদের মন জয় করতে পারিI শেষে বলব, লং লিভ নিম ফুলের মধু…”

