‘আমি ১০ জনকে এরকম মেসেজ করতে পারি…কি এমন খারাপ বলেছি?’- বহুদিন বিনোদন জগৎ থেকে দূরে ঋজু বিশ্বাস! সমাজ মাধ্যমে রাতারাতি বদনাম অভিনেতা! নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কি বললেন তোমায় আমায় মিলের ‘নিশিথ’?

বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় পরিচিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ঋজু বিশ্বাস (Riju Biswas) তাকে আমরা একসময় স্টার জলসা দুই জনপ্রিয় ধারাবাহিক বউ কথা কও, তোমায় আমায় মিলে তে নায়ক চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। এই দুই ধারাবাহিকে অভিনেতার অভিনয় দর্শকদের মুগ্ধ করে দিয়েছে। মাত্র দুটি ধারাবাহিকে অভিনয় করেই সকলের মন জিতে নিয়েছেন তিনি। তারপর থেকে সেভাবে কখনোই কোন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি তাকে। মাঝেমধ্যে পার্শ্ব চরিত্রে ধরা দিয়েছেন কিন্তু নায়ক চরিত্রে আর দেখা যায়নি অভিনেতাকে।
কিছুদিন আগেই অভিনেতার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় একজন মডেল অভিনেতার বিরুদ্ধে বিরাট বড় অভিযোগ এনেছেন। যা সত্যি ভাবতে পারেনি সাধারণ মানুষ। অভিনেতা সম্পর্কে যে এমন কিছু অভিযোগ করেছেন কল্পনা করতে পারেননি। ওই মডেলের সাথে অসভ্য আচরণ করার অভিযোগ উঠেছে অভিনেতা ঋজু বিশ্বাসের দিকে। সোশ্যাল মিডিয়াতে ওই মডেল কিছু স্ক্রিনশর্ট শেয়ার করেছেন।
ওই মডেলের পোস্ট করা স্ক্রীনশটগুলিতে দেখা যাচ্ছে অভিনেতা প্রথমে তাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন। তারপর সেই ইনস্টাগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ এর নাম্বার নিয়ে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এবং প্রথমে খুব ভালোভাবে কথা বললেও পরে রীতিমত মডেলকে জোর করেন কোন কল করার জন্য। মডেল প্রথমে রাজি না হলে তাকে তারপর থেকে শুরু করে বাজেভাবে কথা বলা তাকে অসম্মানজনক ইঙ্গিত করা। এর আগেও নাকি এই ধরনের মেসেজ করেছেন তিনি বহু মহিলাকে।
এবারে এই সব অভিযোগের ভিত্তিতে নিজের কথা বলেন ঋজু। ‘এই বছরটা প্রথম থেকেই আমার খারাপ যাচ্ছে, মায়ের শারীরিক অবস্থার কারণে কলকাতাতে ছিলাম না আমি। হঠাৎ করেই দেখছি আমার সঙ্গে কথা না বলে এই ঘটনাকে কেন্দ্র করে নানা খবর ছড়িয়ে পড়েছে। আমার কথা হচ্ছে আমি যদি সত্যিই এতটা অশালীন ব্যবহার করে থাকি তবে আমার বিরুদ্ধে কেন পুলিশের কাছে অভিযোগ করা হল না? এই মহিলার পোষ্টের নিচে আমি অনেকগুলো স্ক্রিনশট দিয়েছি সেখানে কোথাও কি মনে হচ্ছে আমি অশালীন ব্যবহার করেছি? শুধু তাই নয় এখন অনেক মহিলায় লিখছেন আমি নাকি সকলকেই মেসেজ করেছি এবং মেসেঞ্জারে অশালীন মন্তব্য করেছি, আমি হয়তো কাউকে বলেছি সুন্দর দেখাচ্ছে, বা খুব স্বাভাবিক কিছু কথোপকথনকে কেউ যদি অশালীন মন্তব্য বলেন তাহলে সেই স্ক্রিনশট আমায় দেখাক, আমি চাই সেটা প্রমাণ করুক।’
অভিনেতা আরও বলেন, ‘যিনি অভিযোগ করেছেন তিনি নিজে আমায় ফোন করতে বলেন তারপর আমি তাকে বলি তুমি ফোন করো যদি প্রয়োজন হয়, তখন সে আমাকে নানা ধরনের খারাপ কথা বলতে শুরু করেন। যার প্রমাণ আমার কাছে আছে এবং তার পোস্টের নিচে তার পোষ্টের নিচে আমি সেই সব স্ক্রিনশট দিয়েছি। এখন আর পোস্টটি নেই কারণ মেটা থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। যারা যারা আমার বিরুদ্ধে কথা বলছেন যাদের সঙ্গে আমি মেসেঞ্জারে অশালীন ব্যবহার করেছি, আমি চাই তারা প্রমাণ দিক। আমি নিজে আইনের সাহায্য নিয়েছি। এবার যা হবে পুরোটাই আমার উকিল বুঝবেন এবং আইনি মতে হবে। আমি যদি নিজে ভুল করতাম তাহলে আমি কেন পুলিশের কাছে যেতাম। কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে আমার মানসিক অবস্থা একেবারেই ভাল নয়। সেখানে এরকম একটি পোস্ট দেখে আমি হতবাক। এবং একজন বলা মানে সেখানে আরও বহু মানুষ বলতে শুরু করেন। আমাদের টার্গেট করা খুব সোজা, আমাদের নিয়ে খারাপ কথা বললে সহজে খবরে আসা যায়। আমি এটুকুই বলতে চাই যে মহিলারা আমার বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ করছেন, তারা আমাকে প্রমাণ দিক।’
আরও পড়ুনঃ ‘আমি ভালো নেই, ঘরবাড়ি কাজ সব কেড়ে নিয়েছে…আমি অসুস্থ হয়ে পড়ছি’- বর্তমানে সর্বহারা শ্রীলেখা মিত্র! কি অবলম্বন করে বেঁচে আছে অভিনেত্রী?
ওই মডেল স্ক্রীন শর্ট শেয়ার করার পর আরও অনেকেই অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। এই পোস্টের নিচেই আরও অন্য মেয়েরাও মন্তব্য করেছেন, তাঁরাও নাকি একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এক সময় স্টার জলসার ধারাবাহিক ‘বৌ কথা কও’এর ‘নিখিল’-এর চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা ঋজু বিশ্বাস। কিন্তু এখন অনেকটাই দূরে সরে এসেছেন ইন্ডাস্ট্রি থেকে।

