‘১৫ দিন টানা শুটিং করার পর জানতে পারি আমি বাদ পড়েছি…হাতে টাকা ছিল না, কি খাবো জানতাম না…’ শুরুটা ছিল য’ন্ত্রণাময়! কাঁটা বিছানো পথে হেটেই আজ সফলতার শীর্ষে অভিনেতা! সেই গল্পই ভাগ করে নিলেন রণজয় বিষ্ণু!

বাংলা টেলিভিশন (Bengali Television) ও চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত প্রতিভাবান এবং জনপ্রিয় অভিনেতা হলেন রনজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। পশ্চিমবঙ্গের এই অভিনেতা তাঁর সুঠাম চেহারা এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তবে বিনোদন জগতে তাঁর যাত্রা খুব সহজ ছিল না। পড়াশুনা সম্পন্ন করার পর পেশা হিসেবে অভিনয়কে বেছে নেন।
রণজয়ের কর্মজীবন শুরু হয়েছিল অত্যন্ত সাধারণ ভাবে, একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে। তাঁর প্রথম দিনের পারিশ্রমিক ছিল মাত্র ৩০০ টাকা। এরপর দীর্ঘ প্রায় ১৪-১৫ বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজকের এই অবস্থানে পৌঁছেছেন। ছোট পর্দায় তাঁর অভিনীত গুড্ডি, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। কেবল টেলিভিশন নয়, তিনি বেশ কিছু চলচ্চিত্র এবং ওয়েব সিরিজেও প্রশংসনীয় কাজ করেছেন।
অভিনয় জীবনের এই দীর্ঘ পথচলায় রণজয় কেবল আর্থিক নয়, মানসিকভাবেও বিপর্যস্ত হয়েছিলেন। আজকের এই লিড রোল বা প্রধান চরিত্রে কাজ পাওয়াটা রাতারাতি হয়নি। তিনি প্রায় ১৪-১৫ বছর টলিউডের অলিতে-গলিতে কাজ খুঁজেছেন। অনেক সময় ভালো কাজ পেয়েও তা হাতছাড়া হয়েছে। তবে তিনি ধৈর্য হারাননি।
অভিনেতা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি এমনও দিন কাটিয়েছি যখন জানতাম না পরের দিন কাজ পাব কি না, কিন্তু অভিনয়টা ছাড়ার কথা কখনও ভাবিনি। এমনও হয়েছে ১৫ দিন টানা শুটিং করার পর আমি জানতে পারি আমি রিজেক্ট হয়ে গেছি। তখন হাতে কোন টাকা নেই, না জমানো টাকা না ব্যাংক ব্যালেন্স, কাজও নেই কিছু নেই। একেবারে উপর থেকে পড়েছিলাম।’
আরও পড়ুনঃ হাসপাতালের বিছানায় শয্যাশায়ী নবনীতার দাস! কি হয়েছে অভিনেত্রীর? ‘এটা আমার কাছে ভীষণই অপ্রত্যাশিত…’ জিতু কমলের মন্তব্যে চিন্তায় অনুরাগীরা!
খুব শীঘ্রই মনের মানুষের সাথে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা। জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সাথে সম্পর্কে ছিলেন তিনি। আগামী ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, অর্থাৎ ভালোবাসা দিবসে তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। রণজয় নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন যে, জীবনের নতুন গন্তব্যে পৌঁছাতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তাঁদের প্রেম শুরু হয়েছিল ‘গুড্ডি’ ধারাবাহিকের সেট থেকে। যদিও দীর্ঘ সময় তাঁরা এই সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি।

