বন্ধুর কাছে হাত পেতেছেন দুমুঠো খাবারের জন্য! ‘দোকানে খাবার নিয়ে টাকা না দিয়ে পালিয়ে এসেছি…’ কেমন ছিল ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের রাজদীপ গোস্বামীর জীবন যুদ্ধ?

বর্তমান সময়ে টেলিভিশনের পর্দার (Bengali Television) পরিচিত মুখ হলেন রাজদীপ গোস্বামী (Rajdeep Goswami) যাকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়ার ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি-তে (Besh Korechi Prem Korechi) নায়ক চরিত্রে অভিনয় করতে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু-র গল্পে ২০ বছরের লিপ আসার পর পর্ণা ও সৃজনের ছেলের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে দ্রুত পরিচিতি পেয়েছেন অভিনেতা রাজদীপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই কঠিন পথ চলার গল্প তুলে ধরেছেন অভিনেতা। রাজদীপের অভিনেতা হওয়ার পথটা মোটেই মসৃণ ছিল না। মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে গ্ল্যামার জগতে নিজের জায়গা তৈরি করতে গিয়ে তাঁকে চরম আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়েছিল। সাক্ষাৎকারে তিনি আবেগপ্রবণ হয়ে জানান, এমন একটা সময় ছিল যখন তাঁর পকেটে ন্যূনতম খরচের টাকাও থাকত না। এমনকি পেটের দায়ে তাঁকে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে খাবার কিনতে হয়েছে। অনেক সময় লজ্জার খাতিরে সেই অভাবের কথা কাউকে বলতেও পারেননি, শুধু লক্ষ্য পূরণ করার তাগিদে মুখ বুজে সব সহ্য করেছেন।

রাজদীপ জানিয়েছেন, স্ট্রাগলিং পিরিয়ডে অডিশন দিতে যাওয়া এবং কলকাতায় টিকে থাকার জন্য প্রতিদিন যে খরচ হতো, তা জোগাড় করতে তিনি হিমশিম খেতেন। বন্ধুদের কাছে হাত পাতা বা ধার নেওয়া তাঁর কাছে কতটা কষ্টের ছিল, তা তিনি স্পষ্ট করেছেন। কিন্তু তাঁর স্বপ্ন ছিল বড় পর্দার বা ছোট পর্দার একজন পরিচিত মুখ হওয়া। সেই জেদ থেকেই তিনি পিছু হটেননি। অভিনয়ের টানে বহু রাত হয়তো প্রায় না খেয়ে বা সামান্য খেয়েই কাটিয়ে দিয়েছেন, তবুও বাড়ির লোকেদের বুঝতে দেননি তাঁর লড়াই কতটা কঠিন ছিল।

দীর্ঘ প্রতীক্ষার পর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পাওয়া রাজদীপের কেরিয়ারে একটি বড় মাইলফলক। পর্ণা (পল্লবী শর্মা) ও সৃজন (রুবেল দাস)-এর বড় হয়ে যাওয়া ছেলের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে ধারাবাহিকের ২০ বছরের লিপ আসার পর গল্পের কেন্দ্রবিন্দু যখন পরবর্তী প্রজন্মের দিকে ঘুরে গেছে, তখন রাজদীপ নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের ড্রয়িংরুমে পৌঁছে গিয়েছেন।

আরও পড়ুনঃ ‘অনেকে বলছে আরও আগে ওনার পদ্মশ্রী পাওয়া উচিত ছিল, আমার মতে একদমই না…’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী পাওয়া নিয়ে কি বললেন “ছোট বউ” খ্যাত অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়!

রাজদীপ গোস্বামী বর্তমানে জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’-তে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন। রাজদীপ এই ধারাবাহিকে ‘স্বয়ম’ চরিত্রে অভিনয় করছেন। তাঁর বিপরীতে নায়িকা ‘জুঁই’-এর চরিত্রে রয়েছেন অভিনেত্রী কৌশিকী পাল। রাজদীপ এবং কৌশিকী ছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত, ভারত কল এবং সুদীপ মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা। ‘নিম ফুলের মধু’-তে পার্শ্বচরিত্রে অভিনয়ের পর, এটিই রাজদীপের প্রথম লিড রোল বা মুখ্য চরিত্রে কাজ। স্বয়ম চরিত্রটির জন্য তিনি নতুন প্রজন্মের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। অডিশন থেকে শুরু করে আর্থিক অনটনের সেই কঠিন দিনগুলো পার করে আজ তিনি জি বাংলার একজন প্রথম সারির নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

Back to top button