বক্সার হতে চেয়েছিলেন, শেষে কেন্দ্রীয় সরকারি চাকরি ছেড়ে যোগ দিলেন অভিনয়ে! বড় পর্দায় জায়গা না পেলেও ছোট পর্দায় কাঁপিয়ে দিচ্ছেন প্রতীক সেন, এক ডাকে চেনে সকলে

আজ তিনি ছোট পর্দার এক সফল অভিনেতা। ‘মোহর’ ধারাবাহিকের হাত ধরে শুরু হয়েছিল অভিনয় জীবনে পথ চলার কাহিনী। তবে দর্শক তাঁকে বেশি চিনেছে খোকাবাবু হিসেবে। অভিনেতা প্রতীক সেনের অভিনয় দক্ষতা আজ সর্বজনবিদিত।
অভিনয়ের ক্ষেত্রে এর অভিনেতার গুণ থাকলেও তাঁর কিন্তু স্বপ্নটা ছিল একেবারেই অন্যরকম। জীবনে ভাবনা সম্পূর্ণ অন্যরকম ছিল যেটা একেবারেই হয়নি। একজন বড় মাপের বক্সার হতে চেয়েছিলেন প্রতীক সেন। তবে নিয়তিকে কেউ বদলাতে পারে না।

বহু মানুষ জানে না যে এই অভিনেতার রক্তে অভিনয় বইছে। কারণ প্রতীক সেনের বাড়ির অনেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। ঠাকুরদা ছিলেন জলীবরণ সেন যিনি একজন চিত্রপরিচালক। মায়ের বাবা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। আবার অভিনেতার পারিবারিক আত্মীয় দেবকীকুমার বসু। কিন্তু অভিনেতা সব ছেড়ে অন্যদিকে ছুটেছেন। বক্সার হওয়ার স্বপ্ন দেখা এই ছেলেটি রাজ্য স্তরে চ্যাম্পিয়ানও হয়েছিলেন।
অবশেষে ভারতীয় রেলে চাকরি পেয়েছিলেন অভিনেতা। মায়ের পরামর্শে চাকরি ছেড়ে অভিনয় জগতে চলে এসেছিলেন আগুপিছু না ভেবে। কিন্তু শুরুটা হয়েছিল বড় পর্দার হাত ধরে। সেক্ষেত্রে বড় পর্দায় সেভাবে সাফল্য পাননি প্রতীক সেন। কিন্তু হাল না ছেড়ে ছোট পর্দার জন্য নিজেকে তৈরি করতে থাকেন।
View this post on Instagram
ছোটপর্দায় ‘খোকাবাবু’র হাত ধরেই দর্শকের মন জয় করে ফেলেছিলেন সহজে। মোহরের সোনামণি সাহা এবং প্রতীক সেনের জুটি বহু মানুষের কাছে খুব প্রিয়। এই মুহূর্তে তিনি সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনয় করছেন মুখ্য চরিত্রে যা খুব অল্প সময়ের মধ্যেই আবার জনপ্রিয় হয়ে উঠেছে।
View this post on Instagram

