নতুন ধারাবাহিকে ফিরছে গাঁটছড়া নায়িকা! নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী!

বছর পড়তেই নতুন ধারাবাহিকের রমরমা। বিভিন্ন চ্যানেলে আসছে নিত্য নতুন ধারাবাহিক। সম্প্রতি স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘চিনি’ (Chini) । পুনর্জন্মের ইতিহাস নিয়ে ধারাবাহিকের গল্পটি নির্মিত। ‘চিনি’ ধারাবাহিকের নায়িকা একজন জাতিস্মর। মাঝেমধ্যেই তাঁর মনে পড়ে যায় আগের জন্মের ভয়াবহ স্মৃতি। এই জন্মে প্রেম ও প্রতিজ্ঞার পাশাপাশি প্রতিশোধের আগুন জ্বালাতে ফিরে এসেছে সে। প্রথম দিন থেকেই দর্শক মহলে সাড়া ফেলেছে নতুন ধারাবাহিকটি।
আরো পড়ুন:বড়পর্দায় পা! একসঙ্গে থাকলেও আর ‘দম্পতি’ নন নীল-তৃণা! বছরের শুরুতেই অনুরাগীদের নতুন চমক দিলেন তারকা জুটি!
অন্যদিকে আরেক ধারাবাহিকের ঝলক দেখাচ্ছে স্টার জলসা। ‘বঁধুয়া’ (Bodhua) নামক নতুন ধারাবাহিকটি শীঘ্রই আসছে জলসার পর্দায়। গল্পের নায়িকা পেখম কোনো এক গোপন সত্য বয়ে নিয়ে বেড়ায়। সেই অপ্রিয় সত্যিকে সে কাউকে জানাতে চায়না। এমনকি তাঁর সাত পাকে বাঁধা পড়া স্বামীকেও। তাই বিয়ের পরেও জড়তা কাটিয়ে উঠতে পারেনা নায়িকা। প্রোমো প্রকাশের পর থেকেই ধারাবাহিক নিয়ে জল্পনা চলছিল। নতুন ধারাবাহিকের অপেক্ষায় আছেন জলসা অনুরাগীরা।
সান বাংলাতেও আসছে একটি নতুন ধারাবাহিক ‘কনস্টেবল মঞ্জু’। গল্পের নায়িকা পুলিশ আর নায়ক অপরাধী দলের পান্ডা। ঘটনাচক্রে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর নায়ক-নায়িকার জীবনের ওঠাপড়া নিয়েই নতুন ধারাবাহিকটি। আসন্ন একঝাঁক নতুন ধারাবাহিককে জায়গা দিতে কোন কোন পুরনো ধারাবাহিক শেষ হতে পারে তা নিয়ে আলোচনা চলছে দর্শক মহলে। আর তার মধ্যেই শোনা গেল নতুন খবর।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘গাঁটছড়া’।তিন বনের গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। পরে গল্পের খাত বদল হলেও জনপ্রিয়তা অক্ষুণ্ণ ছিল ‘গাঁটছড়ার’। সম্প্রতি ‘গাঁটছড়া’ শেষ হতে তাই মনভার ছিল দর্শকদের। এরইমধ্যে ফের নতুন খবর পেয়ে খুশি হলেন তাঁরা। জানা যাচ্ছে, স্টার জলসার নতুন ধারাবাহিকে দেখা যাবে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের পরিচিত মুখকে।
স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। যেখানে মুখ্য ভূমিকায় থাকতে চলেছেন জলসার দুই জনপ্রিয় মুখ। গাঁটছড়া ও বাংলা এর পর আবার স্টার জলসার পর্দায় দেখা যাবে প্রধান চরিত্রে। প্রোমো শুটিং খুব সম্ভবত ফেব্রুয়ারিতেই। টলিপাড়ায় গুঞ্জন ‘গাঁটছড়া’ খ্যাত অভিনেত্রী শ্রীমা ওরফে দ্যুতি আর বাংলা মিডিয়ামের ভিকি অর্থাৎ নীল ফের পর্দায় ফিরছেন। দুজনের জুটি যদি সত্যিই পর্দায় ফেরে তাহলে কেমন লাগবে আপনাদের?

