ফুলকিতে এন্ট্রি নিচ্ছেন মিঠাই ধারাবাহিকের নায়ক! পাল্টে যেতে চলেছে ফুলকির নায়ক!

বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের পর্দায় যতগুলি ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো অবশ্যই জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। খুবই অল্প সময়ে এই ধারাবাহিকটি দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকভাবে টিআরপি তালিকাতেও দারুণ ভালো পারফরমেন্স করে চলেছে এই ধারাবাহিকটি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ধারাবাহিকটি মিঠাই ধারাবাহিককে রিপ্লেস করে শুরু হয়েছিল। আর তাই অনেকেই ভেবেছিলেন মিঠাই ধারাবাহিকের পরিবর্তে এই ধারাবাহিকটি এসে সেই রকম ভাবে দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে না। তবে বলাই বাহুল্য সবাইকে ভুল প্রমাণিত করে তরতরিয়ে সাফল্যের সিঁড়ি চড়েছে এই ধারাবাহিকটি।
মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক পর্যন্ত এই ধারাবাহিকে রয়েছেন। আর এবার এই ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন মিঠাই ধারাবাহিকের আরও একটি জনপ্রিয় চরিত্র। মিঠাই ধারাবাহিকে পজিটিভ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। বেশ জনপ্রিয় হয়েছিল সেই চরিত্র।
আর বর্তমানে জি বাংলার পর্দাতেই খল নায়ক হয়ে পর্দা কাঁপাচ্ছেন তিনি। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুলে রূপের চরিত্রে নজরকাড়া পারফরম্যান্স করছেন তিনি। তার অভিনয় দেখে ভীষণ রকমের রাগ হচ্ছে দর্শকদের। আর সেখানেই অভিনেতার অভিনয়ের মুক্তি।
আর এবার এই অভিনেতা অর্থাৎ ফাহিম মির্জা ফিরছেন ফুলকি ধারাবাহিকে। তবে পজেটিভ না নেগেটিভ চরিত্রে তা জানা যায়নি। ইতিমধ্যেই তার লুক সেট হয়ে গেছে। কাল তার প্রোমোর শুটিং । আর এবার ফুলকি কাঁপাতে আসছেন ইচ্ছে পুতুলের রূপ।

