আদৃত কৌশাম্বীর পর ফের চর্চায় জলসার নায়ক,সম্পর্কে জড়ালেন সহ অভিনেত্রীর সঙ্গে! রেগে আগুন ভক্তকুল

বাংলা টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীরা কিন্তু সিনেমার তারকাদের থেকে কোন‌ও অংশে কম যান না। তাদের ভক্তকুল দেখলে চমকে উঠতে হয়। তারকাদের জীবনে প্রতিনিয়ত কি ঘটে চলেছে সেই নিয়েও তাদের খোঁজখবরের অন্ত নেই! আসলে এই ভক্তরা তাদের প্রিয় তারকাদের নিজেদের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে নিয়েছেন। আর তাই তারকাদের জীবনে ঘটা সমস্ত ঘটনার উপরই তাদের তীক্ষ্ণ দৃষ্টি।

বাংলা টেলিভিশনের দুনিয়ায় চকলেট বয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। দারুণ অভিনয় দিয়ে মন জিতেছেন তিনি বারবার দর্শকদের।‌ জি হোক বা জলসা সমস্ত চ্যানেলের ধারাবাহিক এই অপ্রতিরোধ্য তিনি। দারুন সুদর্শন সেই সঙ্গে তুখোর অভিনয় দক্ষতার জেরে দর্শকদের মনে কার্যত রাজত্ব করছেন এই অভিনেতা। অল্প বয়সেই পেয়েছেন নজরকাড়া সাফল্য।

আর এবার এই অভিনেতার প্রেম জীবন নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অভিনেতা নাকি প্রেম করছেন। যদিও বহু বার‌ই তার প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। কখনও অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু আবার কখনও অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা ঘোষের সঙ্গে অভিনেতা প্রেম করছেন বলে শোনা গেছে। যদিও অভিনেতার এই দুই প্রেমের খবরে কিন্তু বেশ খুশিই হয়েছিলেন তার ভক্তরা।

মিঠাই ধারাবাহিকের মিঠাই অথবা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা দীপাকে কিন্তু বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। তবে বর্তমানে অভিনেতা যার সঙ্গে প্রেম করছেন বলে শোনে যাচ্ছে তার সঙ্গে অভিনেতার প্রেমের খবরে কিন্তু একেবারেই খুশি নন তার ভক্ত অনুরাগীরা। এই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল মিঠাই ধারাবাহিকের নায়ক আদৃত রায়ের সঙ্গেও।‌ তিনিও অন্য নায়িকাকে ছেড়ে মজেছিলেন সহ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর প্রেমে।

তা কার সঙ্গে প্রেম করছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক সূর্য ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত? টেলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে দিব্যজ্যোতি দত্ত এবং তার অনস্ক্রিন ভাইয়ের বউ ঊর্মি ওরফে অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীর প্রেমের গুঞ্জন। জানা গেছে, একসঙ্গে কাজের সূত্রেই নাকি তাদের বাস্তব জীবনে ‘অনুরাগ’ লেগেছে। কিন্তু ভাইয়ের বউয়ের সঙ্গে অভিনেতার প্রেমের খবরে খাপ্পা ভক্তরা!

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

Back to top button