দাদার পকেট থেকে যখন তখন সরছে টাকা! সব্যসাচী সুস্মিতার সংসার ভাঙার পিছনে রয়েছে সায়ক? সামনে এলো আসল কারণ!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। টেলিভিশনের পর্দার চেয়েও বেশি অভিনেতাকে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্লগিং ভিডিওর মাধ্যমে দেখতে পান দর্শক। সেই ব্লগ ভিডিওতে সায়ক বরাবরই তার প্রতিদিনের বিভিন্ন মুহূর্ত সকলের সাথে ভাগ করে নিতেন। পরিবার, বন্ধুবান্ধব সকলের সাথে কাটানো বিভিন্ন সুন্দর মুহূর্তের ভিডিও ওই ব্লগের মাধ্যমে তুলে ধরতেন তিনি। ব্লগ ভিডিওতে মা-বাবা, দাদা বৌদি সবাইকে দেখা যেত।
কিছুদিন আগে অভিনেতার পরিবারে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। অভিনেতার বড় দাদা সব্যসাচী চক্রবর্তী সঙ্গে তার স্ত্রী সুস্মিতার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। সুস্মিতাও অভিনয় জগতে জনপ্রিয় মুখ। ধারাবাহিক জগতে তাকে একাধিক ধারাবাহিককে অভিনয় করতে দেখা গিয়েছে। এমনকি সায়কের নিত্যদিনের ব্লগ ভিডিওতেও তাকে দেখা যেত। সুস্মিতাকে সায়ক কুটনি বৌদি বলে ডাকতো। সুখী দাম্পত্য জীবন ছিল সুস্মিতা এবং সব্যসাচীর তবে হঠাৎ করে তাদের মাঝে বিচ্ছেদের খবর গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে।
ইদানিং সময়ে সুস্মিতা সায়কের সেই ব্লগ ভিডিও থেকে বাদ পড়েছেন। কিছুদিন আগেই বিচ্ছেদ হয়েছে সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তী এবং তার স্ত্রী টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়ের। সুস্মিতার জন্মদিনেই সেই বিচ্ছেদের খবর সকলের সামনে আসে। প্রথমে দুজনের বিচ্ছেদের খবরটা কেউই বিশ্বাস করতে পারেননি। কারণ সুস্মিতার ভিডিওতে আমরা সুস্মিতা এবং সব্যসাচীর বিভিন্ন সুন্দর মিষ্টি মুহূর্তের সাক্ষী থেকেছি।
এতদিন পর্যন্ত তারা কখনোই নিজেদের বিচ্ছেদের কারণ সামনে আনেনি। তবে এবারে সেই কারণ প্রকাশ্যে এলো। সায়কের ভিডিও মধ্যে সব সত্যি প্রকাশ পেলো। কেউই ভাবতে পারেনি এমন একটা কারণে তাদের বিচ্ছেদ হতে পারে। সব্যসাচী আর সুস্মিতার বিচ্ছেদ হয়েছে ভাই সায়কের জন্য। হ্যাঁ ঠিকই শুনেছেন।
আরও পড়ুনঃ বহুদিন পর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর, হাতে শাখা পলা! শুভ দিনে জোড়া লাগলো সব্যসাচী সুস্মিতার ভাঙা সংসার? আবারো কি নিজের সংসারে ফিরতে চলেছেন অভিনেত্রী?
দাদার থেকে প্রতিমাসে মোটা অংকের টাকা নিয়ে থাকে সায়ক। আর সেই কারণেই সব্যসাচী সুস্মিতার সম্পর্ক খারাপ হয়েছে। সায়কের কারণেই তাদের মধ্যে ঘটেছে বিচ্ছেদ। প্রতিমাসেই দাদার পকেট থেকে যখন তখন টাকা সরছে আর সেটাই নাকি বিচ্ছেদের কারণ এমনটাই দাবি করেছেন কয়েকজন নেটিজেন। হ্যাঁ এই অভিযোগ কিন্তু সব্যসাচী বা সুস্মিতা কেউই করেনি। এই অভিযোগ করেছে কয়েকজন নেটিজেন। নিজের একটি ব্লগ ভিডিওতে সেই কথা উল্লেখ করেছেন সায়ক।

