‘ভালো অভিনেতা হলেই কাজ পাওয়া যায় না…পেছনে আরো অনেক অঙ্ক আছে’- অভিনয় করেই চলছে ঘর, জুটছে ভাত! কাজ পাওয়ার জন্য কি কি করতে হয়েছে অনিন্দ্য ব্যানার্জিকে?

বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্র (Bengali Movie) জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন অনিন্দ্য ব্যানার্জি (Anindya Banerjee) বড় পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ (Web Series) জগতে অনিন্দ্যর নাম ছড়িয়ে রয়েছে। নিজের অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। অল্প বয়স থেকে অভিনয় জগতের সঙ্গে গড়ে উঠেছে সম্পর্ক। ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় প্রথম অভিনয় জগতে পা রাখেন অনিন্দ্য। তারপর থেকে একের পর এক ছবি ওয়েব সিরিজে কাজ করার জন্য অফার আসতে থাকে তার কাছে।
তবে বর্তমান অনেক অভিনেতা অভিনেত্রীই অভিযোগ করেন হাতে কাজ নেই, ইন্ডাস্ট্রি থেকে কাজ আসছে না। কাজের সংখ্যা কমে যাচ্ছে। তবে অনিন্দ্যকে এখনো পর্যন্ত কিন্তু ধারাবাহিক এবং বড় পর্দায় সমান তালে দেখা যাচ্ছে। এই বিষয়ে অনিন্দ্য নিজের মতামত জানিয়েছেন এক সাক্ষাৎকারে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন তিনি। খুব শীঘ্রই বড় পর্দায় অভিনেতার নতুন ছবি আসতে চলেছে। অভিনেতাকে বরাবরই আমরা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখেছি। ভিলেন চরিত্রে দর্শকদের সামনে বরাবর ধরা দিয়েছেন তিনি।
আর দর্শকও অনিন্দ্যকে সবসময় নেতিবাচক চরিত্রে মেনে নিয়েছেন। বিজয়া দশমী, পর্নোমোচি, অনন্ত, সমান্তরাল, অসমাপ্ত, আরশিনগর, বুনো হাঁস এর মতন একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। এছাড়াও টেলিভিশনের পর্দায় এখানে আকাশ নীল, ক্যায়ার করি না, অনুরাগের ছোঁয়ার মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।
তবে অভিনয় জগতে কাজ না পাওয়া নিয়ে অভিনেতার মতামত, ‘আমরা টেলিভিশনে কাজ করে রোজগার করি। সিনেমাতে ডাক পেলে তবেই কাজ করি। কিন্তু সিনেমার উপর আমি কখনোই ভরসা করে থাকি না। কারণ টেলিভিশন আমাকে যেটা দেয় সিনেমা সেটা আমাদের দিতে পারে না। টেলিভিশন করে আমাদের এ রোজগারটা হয় সেটা দিয়ে আমরা খুশি। আর আমি মনে করি অভিনয় জগতে কাজ পাওয়ার কিছু টেকনিক্যাল দিক আছে। শুধুমাত্র ভালো অভিনেতা হলেই কাজ পাওয়া যায় না। তার পিছনেও কিছু অঙ্ক আছে। যেগুলো এখানে না বলাই ভালো।’
আরও পড়ুনঃ ‘জিতু অসুস্থ! জানা ছিল না…’- সম্পর্কের পাশাপাশি বিচ্ছেদ ঘটেছে যোগাযোগেও! প্রাক্তন স্বামীর অসুস্থতার খবরও জানতে পারেননি নবনীতা!
অনিন্দ্য মনে করেন একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি আরও কিছুদিন মাথায় রাখা দরকার। শেষবার টেলিভিশনের পর্দায় অভিনেতাকে স্টার জলসার পর্দায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। বড় পর্দায় তার নতুন ছবি এখন মুক্তির অপেক্ষায়।

