‘ও আমার মৃ’ত্যু চেয়েছিল’- প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক অভিষেক! প্রাক্তনের দেওয়া যন্ত্রণা সামলে শার্লির সঙ্গে বিয়ে! সব নিয়ে অকপটে ফুলকির ‘রোহিত’

গত মাসের ২৮ তারিখ ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের পরিচালকের একটি ছবি সমাজ মাধ্যমকে তোলপাড় করে দেয়। সেই ছবিতে দেখা যায়— ধারাবাহিকের নায়ক রোহিত ওরফে ‘অভিষেক বোস’ (Abhishek Bose) আর খলনায়িকা শালীনি ওরফে ‘শার্লি মোদক’ (Sharly Modak) পাশপাশি বসে আইবুড়ো ভাত খাচ্ছেন। ব্যাস! এই থেকেই শুরু হয়ে যায় সমাজ মাধ্যমে নানান জল্পনা কল্পনা। তারপর খবর মেলে ঠিক পরের দিনই বিয়ে করতে চলেছেন দুজনে। এতো তাড়াতাড়ি কেন? নাকি আগে থেকেই ছিল পরিকল্পনা? এতগুলো সম্পর্ক ভেঙেছে, এই সম্পর্ক টিকবে তো? — এই জাতীয় প্রশ্ন উঠতে শুরু করে সবার মনে।
ঠিক এর পরের দিন ২৯ এপ্রিল, পরিবার এবং সুপরিচিত মানুষদের মাঝে আইনত ভাবে বিবাহ করেন অভিষেক আর শার্লি এমনকি সিঁদুর পড়িয়ে দেন শার্লিকে। এই অনুষ্ঠানটি যদিও গোপন ভাবে সেরেছেন দুজনে। কিন্তু ভবিষ্যতে অনেক ধুমধাম করে সামাজিক বিবাহ করার ইচ্ছে প্রকাশ করেছেন। অভিষেক বরাবরই ছোট পর্দার হিট অভিনেতা, কখনও নেতাজী আবার কোনও ফুলকির স্যার রোহিত– প্রতিটি চরিত্রে অভিনয় দিয়েই দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছেন তিনি।
কিন্তু বাস্তব জীবনে তাঁকে নিয়ে কাটা ছেঁড়া লেগেই থাকে সমাজ মাধ্যমে। ব্যক্তিগত জীবনে বারবার প্রেমে পড়েছে টলিপাড়ার অনেক অভিনেত্রী সাথে, কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। কখনো দিয়া মুখোপাধ্যায় তো আবার কখনো সুরভী মল্লিক, প্রতিবার সম্পর্কই নাকি গড়িয়েছিল বিয়ে পর্যন্ত কিন্তু শেষে ভেঙে যায়। কিভাবে অতীতের ছায়া মুছে ফেলে শার্লিকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন, এই বিষয়ে এক সংবাদ মাধ্যমের সামনে এদিন মুখ খুললেন তিনি।
এদিন সংবাদ মাধ্যমের সামনে এই সদ্য বিবাহিত দম্পতি জানায়, অতীতের সম্পর্কগুলিতে দুজনেই নিজেদের সেরাটুকু দিয়েছিলেন, কিন্তু সেখানে তাঁদের মানুষিকভাবে আঘাত করা হতো প্রতিনিয়ত। অভিষেক বলেন, একটা সময়ে তাঁকে বলা হয়েছিল মরে যেতে, সে নাকি এতোটাই খারাপ মানুষ। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই নাকি তাঁর বন্ধুদের বোঝানো হয়েছিল যে অভিষেক খুব খারাপ আর দল বেঁধে আরও মানুষিক আঘাত করা হয়। অন্যদিকে শার্লি জানান, সস্পর্ক শেষ করে দীর্ঘদিন একাকী জীবন কাটিয়েছেন।
আরও পড়ুনঃ সারাক্ষণ ঝগড়া, ঝামেলা, অশান্তি! পর্দায় পত্নীনিষ্ঠ গোপাল বাস্তবে কেমন স্বামী? প্রকাশ্যে দ্রোণের আসল রূপ!
দুজনেই যখন মানুষিকভাবে বিধ্বস্ত তখন আলাপ দুজনের। প্রথমে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে অনুভূতি তৈরি হয় দুজনের, কিন্তু আবার সম্পর্কে যেতে ভয় পেতেন। অভিষেক বলেন তিনি একদিন সাহস করেই বিয়ের প্রস্তাব দেন শার্লিকে, আর অভিনেত্রীর কথায় প্রেম না থাকলেও তিনি জানতেন অভিষেক তাঁরই জন্য তৈরী হয়েছেন। এরপরেই বিয়ের তোড়জোড় করে নিজেরাই নিজেদের বিয়ে দিয়েছেন। সবশেষে দুজনেই বলেন, আমরা যখন খারাপ, তখন দুজন খারাপ মানুষের একসাথে থেকেই ভালো।” দুজনের অতীত যেমনই হোক না কেন, আগামী ভালো হোক এই আমাদের কামনা।

