নিম ফুলের মধুতে বিরাট ধামাকা! রাগের বশে পর্ণার সামনে বেফাঁস মৌমিতা! বিপাকে দত্তবাড়ি

জি বাংলার বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক নিম ফুলের মধু। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। দত্ত বাড়ির কান্ডকারখানা, একে অপরের বিপদে ঝাপিয়ে পড়া ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। ফলে দিনে দিনে বেড়েছে ধারাবাহিকের টিআরপি। চলতি সময়ের টিআরপি তালিকায় টপার হয়েছে নিম ফুলের মধু।
তবে বর্তমানে অভিজিৎ আর বুবাইয়ের অ্যাক্সিডেন্টের কেস নিয়ে জমে উঠেছে ধারাবাহিকে প্রতিটি পর্ব। আহিরের বেপরোয়া ড্রাইভিংয়ের শিকার হয়েছে অভিজিৎ আর বুবাই। ঘটনাস্থলেই অত্যধিক রক্তক্ষরণের ফলে প্রাণ হারায় অভিজিৎ অপর দিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বুবাই। পরিস্থিতি এতটাই জটিল যে কোনরকম আশার আলো দেখাতে পারছে না ডাক্তার। তবে হাল ছাড়েননি পর্ণা সে মনে মনে ঠিক করে নিয়েছে যেভাবেই হোক অভিজিৎ আর বুবাইয়ের দোষীকে শাস্তি দেবে সে।
নিম ফুলের মধু আজকের পর্ব ৯ জুলাই (Neem Phooler Madhu Today Episode 9 July)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে অফিস থেকে বেরিয়ে পর্ণা সোজা চলে গেছে শ্মশানে। অভিজিতের স্ত্রী পর্ণাকে জানায় অভিজিৎ সবসময় পর্ণাকে খুব শ্রদ্ধা করতে। তাই যেভাবেই হোক পর্ণা যেন অভিজিতের দোষীদের শাস্তি দেয়। কথাটা শুনে বাড়ি ফিরে আসে পর্ণা। সে মনে মনে ঠিক করে নেয় যেভাবেই হোক দোষীদের শাস্তি দেবে সে। বাড়ি ফিরেই পর্ণাকে জেঠু জানান আজ রথযাত্রা।
জগুদাদার পুজোর কথা শুনে বাড়িতে জগন্নাথ দেবের পুজো করার সিদ্ধান্ত নেয় পর্ণা আর সেটা শুনেই মেজাজ হারায় মৌমিতা। সে পর্ণাকে বলে একজন মায়ের এরূপ পরিস্থিতিতে কেমন লাগে সেটা পর্ণা কোনদিনও বুঝতে পারবে না কারণ পর্ণা তো নিজেই তার সন্তানকে ভুলে গেছে। কথাটা শুনেই চমকে ওঠে পর্ণা। কিন্তু মৌমিতাকে চুপ করিয়ে পরিস্থিতি সামলে নেয় দত্ত বাড়ির সবাই।
আরও পড়ুন: ধারাবাহিকে বিরাট চমক! স্বয়ম্ভুকে রাতারাতি বদলে দিলো নায়িকা জগদ্ধাত্রী!
পর্ণার বিরুদ্ধে মামলা করার হুমকি দিল কমিশনার
জগুদাদার পুজোর দেওয়া মাত্রই অফিস থেকে ফোন আছে পর্ণার কাছে। তড়িঘড়ি অফিসে ছুটে যান পর্ণা। আর সেখানেই অভিমন্যু তাকে জানায় পুলিশ কমিশনার ফোন করে তাকে হুমকি দিয়েছে যে তারা যদি খবরটা দমিয়ে না দেয় তবে এইভাবে কোন প্রমাণ ছাড়া পুলিশের ওপর অভিযোগ আনার কারণে তিনি পর্ণাদের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করবে। কথাটা শুনেই চমকে যায় পর্ণা। পর্ণা কি পারবে দোষীকে শাস্তি দিতে? আপনাদের কি মনে হচ্ছে?

