অপেক্ষার অবসান! অবশেষে পর্দায় ফিরছে রানী! কোন চ্যানেলে আসছে তার নতুন ধারাবাহিক?

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ছিল তোমাদের রানী (Tomader Rani)। টেন্ট সিনেমার এই ধারাবাহিকটি শুরু থেকেই নজর কেড়েছিল দর্শকদের। একজন মেয়ের নয়, একজন মানুষের সংসার, স্বামী, সন্তান সামলে ডাক্তার হওয়ার গল্প মন ছুঁয়ে গিয়েছিল সকলের। বাংলা টেলিভিশনে (Bengali Actress) এরূপ ছক ভাঙা গল্প স্বাভাবিকভাবেই নজর কেড়েছিল সকলের। যার ফলে প্রথম থেকেই জনপ্রিয়তা অর্জন করেছিল রানীর লড়াইয়ের গল্প।
তোমাদের রানী ধারাবাহিকটিতে মুখ্য চরিত্র অর্থাৎ রানীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অভিকা মালাকার। তবে প্রথম ধারাবাহিক হলেও তোমাদের রানীকে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন অভিকা। ধারাবাহিকে তার অভিনয় মন জয় করে নিয়েছিল বাঙালি গৃহিণীদের। পাশাপাশি ধারাবাহিকে অভিকা ও অর্কপ্রভ রায়ের জুটিও মন ছুঁয়ে গিয়েছিল সকলের।

টিআরপি তালিকাতেও কামাল করেছিল তোমাদের রানী। প্রথম থেকেই সন্ধ্যে ৬টার স্লট দখল করতে সক্ষম হয়েছিল ধারাবাহিকটি। তবে যত সময় এগিয়েছে ততই ধারাবাহিকে এসেছে একের পর এক নতুন চমক। যার ফলে বেড়েছে ধারাবাহিকটির টিআরপিও। প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিক ইচ্ছে পুতুল, যোগমায়াকে ধোপে টিকতে দেয়নি তোমাদের রানী।
আরো পড়ুন: কপাল করলে শৌর্যর মতন ছেলে মেলে! অভাগী রাই আর লোভী নীলু সেটা বুঝল না!
তবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমতে থাকে ধারাবাহিকের টিআরপি। স্লট না হারালেও টিআরপি তালিকায় আগের মতো চমৎকার ফলাফল করতে পারছি না তোমাদের রানী। ফলে অনিশার খেলা শেষ করেই ধারাবাহিকের গল্পে ইতি টানার সিদ্বান্ত নেয় চ্যানেল। দুরানীর বিয়ে দেখিয়েই মাত্র ১১ মাসে পর্দা থেকে চিরবিদায় নেয় তোমাদের রানী। কিন্তু তারপর থেকে পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী অভিকা মালাকারকে। অনুরাগের ছোঁয়ার মাধ্যমে অভিনেত্রীর পর্দায় ফেরার খবর সামনে আসলেও সত্যি হয়নি সেই জল্পনা।

কোন চ্যানেলের ধারাবাহিকের দেখা যাবে অভিকা মালাকারকে?
তবে অবশেষে মিলল খুশির খবর। জানা যাচ্ছে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী অভিকা মালাকার। স্টার জলসার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে টেন্ট সিনেমার নতুন ধারাবাহিক। গতকাল হয়েছে এই নতুন ধারাবাহিকের লুক সেট। জানা যাচ্ছে এই লুক সেটে দেখা গেছে চার জন নায়িকাকে। যার মধ্যে তিনজন নবাগতা এবং আরেজন সকলের প্রিয় রানী অর্থাৎ অভিকা মালাকার। সূত্রে খবর, আসন্ন সিরিয়ালে নায়িকার ভূমিকায় ফের অভিকাকেই বেছে নিতে পারে টেন্ট সিনেমা। এমনকি এখনও জানা যায়নি কাকে দেখা যেতে পারে অভিকার বিপরীতে। আপনারা কাকে দেখতে চান অভিকার বিপরীতে?

