বাংলার গন্ডি পেরিয়ে বলিউডে রাণী! জনপ্রিয় অভিনেতার বিপরীতে হিন্দি মেগায় নায়িকা হয়ে ফিরছে অভিকা!

বাংলা ধারাবাহিক জগতে এমন অনেক ধারাবাহিক রয়েছে যেগুলি শেষ হওয়ার পরেও দর্শকের মনে থেকে যায়। সেরকম একটি ধারাবাহিক ছিল স্টার জলসার (Star jalsha) তোমাদের রানী (Tomader Rani)। ধারাবাহিকটি মাত্র কয়েক মাস হয়েছে শেষ হয়েছে স্টার জলসার পর্দায়। টিআরপি রেটিং ভালো থাকাকালীন ধারাবাহিকটি শেষ করে দেওয়া হয়েছে। তাই দর্শক ধারাবাহিকটি ভীষণভাবে মিস করছেন।
ধারাবাহিকটির জনপ্রিয়তা সত্যি চোখে পড়ার মতো ছিল। ধারাবাহিকের দুর্জয় এবং রানীর জুটির দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাদের সেই জুটি দর্শক আবারো দেখতে চান নতুন ধারাবাহিকে, এমনটাও দাবী করেছেন অনেকে। ধারাবাহিকে রানীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অভিকা মালাকার। আর দুর্জয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অর্কপ্রভ রায়। বর্তমানে অর্কপ্রভকে স্টার জলসা নতুন ধারাবাহিক দুই শালিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে অভিকাকে নতুন কোন ধারাবাহিক দেখতে না পেয়ে হতাশ হয়েছেন তার ভক্তরা।

কবে আবার অভিকা টেলিভিশনের পর্দায় ফিরবেন সেই আশায় দিন গুনছিলেন দর্শক। খুব অল্প বয়সে অভিনয় জগতে এসে দর্শকের মন জয় করে নিয়েছেন অভিকা। তিনি শিলিগুড়ির মেয়ে। নির্মলা কনভেন্টে ডিসট্যান্স-এ পড়াশোনা করছেন তিনি। বাস্তবে এখন স্কুলের গণ্ডিও পেরোয়নি। এরই মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন।
বাংলা ছেড়ে এবার হিন্দি টেলিভিশনের পর্দায় অভিকা
তবে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিকা জানিয়েছিলেন সকলের জন্য একটি সারপ্রাইজ রয়েছে অভিনেত্রীর তরফ থেকে। কি সেই সারপ্রাইজ সেটা স্পষ্ট ভাবে জানা না গেলেও কয়েকদিন আগেই একটি খবর বেশ ভাইরাল হয়েছিল। সেখানেই জানা গিয়েছিল বাংলা টেলিভিশনের পর্দা থেকে সোজা হিন্দি টেলিভিশনের পর্দায় কাজ করতে গিয়েছেন অভিকা। এর আগেও দেব, অদ্রিজার মতো বহু অভিনেত্রী বাংলা ধারাবাহিকের পর সোজা হিন্দি টেলিভিশনের পর্দায় কাজ করার সুযোগ পেয়েছিলেন এবং তাদের নায়িকা চরিত্রেই দেখা গিয়েছে হিন্দি টেলিভিশনের পর্দায়। তবে কি এবার অভিকার পালা?
আরও পড়ুন: টলিউডে নেমে এল শো’কের ছায়া! দেবরাজ রায়ের পর তবে কি এবার চণ্ডী চরণ!
সম্প্রতি ভাইরাল পোস্টে অভিকার ভক্তরা জানতে চেয়েছে অভিনেত্রী কোন ধারাবাহিককে অভিনয় করছে। সেখানেই একজন উত্তর দিয়েছেন হিন্দি ধারাবাহিক জগতের জনপ্রিয় ধারাবাহিক ক্যায়সা ইয়ে রিশতা আনজানা নামের একটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অভিকাকে। তবে এখনো পর্যন্ত কোনো সঠিক খবর জানা যায়নি, যতদূর সম্ভব ওই ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে দেখা যাবে অভিকাকে। দাঙ্গাল টিভিতে এই জনপ্রিয় ধারাবাহিকটি সম্প্রচারিত হতো। আগামী দিনে হয়তো এই ধারাবাহিকেরই দ্বিতীয় অংশ আসতে চলেছে। আর সেখানেই দেখা মিলবে অভিকার।

