নতুন নতুন করে জীবন শুরু করছে নতুন ঠাকুরপো! কমোলিনীর মনে নতুন ঝড়? কোন দিকে মোড় নেবে তার জীবন?

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে নতুনের জন্মদিনে কমোলিনী ভালবেসে পায়েস এবং নতুনের পছন্দের আরো অনেক খাবার বানিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু তাকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। দরজা থেকেই তাকে তাড়িয়ে দেয় অনন্যা। এমনকি নতুনের জন্য যে সমস্ত খাবার বানিয়ে এনেছিল কমোলিনী সেই খাবারগুলো নেয় না।
আসলে অনন্যা নতুনের সঙ্গে তার বোন ডলের বিয়ে ঠিক করেছে আবার নতুন করে। কমোলিনীর থেকে নতুনকে দূরে নিয়ে যাওয়ার জন্যই এই প্ল্যান করেছে। কমোলিনী এবং বাড়ির কেউই নতুন এই বিয়ে সম্পর্কে কিছু জানতো না। অনন্যা এই প্রথম কমোলিনীকে খবর দেয় ডল এবং নতুনের নতুন জীবন আবার শুরু করতে চলেছে।
আরও পড়ুনঃ নার্সিংহোমেই রয়েছে সমস্ত প্রমাণ! জগদ্ধাত্রী খু’নের মামলায় দুর্গার হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!
এই খবরটা শুনে প্রথমে সবাই অবাক হয়ে যায়। কমোলিনীর চোখে জল ভেসে ওঠে। তবুও সে মন থেকে আন্তরিকতা জানায়। তারপর সবাই মিলে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে কমলিনীর বড় ছেলের চাকরি চলে গিয়েছে। আর সেই জন্য সে সব সময় নতুনকে দোষারোপ করছে। সে এবং তার বউ ভাবছে নতুনের জন্যই তার চাকরিটা হারিয়ে গিয়েছে, নতুনই তার ক্ষতি করেছে। আসলে নতুন তো কোনো ক্ষতি করেনি তারা এ কথাটা ঠাকুমা বুঝতে পারলেও সে বুঝতে পারছে না। এবারে দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হয়।

