মিঠিঝোরার পর ফের দিদি বোনের মিষ্টি গল্প নিয়ে পর্দায় ফিরছেন রাই! আরাত্রিকার দিদির ভূমিকায় জনপ্রিয় টেলি নায়িকা!

প্রতিদিনই নতুন নতুন ধারাবাহিক (Bengali Television) শুরু হওয়ার খবর জানতে পারি আমরা। ইতিমধ্যে জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star Jalsha) পর্দায় বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আবার বেশি কিছু ধারাবাহিক শুরুর অপেক্ষায় রয়েছে। বেশ কিছু নতুন ধারাবাহিকে যেমন নতুন নায়ক-নায়িকাকে দেখেছি আমরা আবার তেমন অনেক ধারাবাহিকে পুরনো অভিনেতা-অভিনেত্রীরাও ফিরেছেন।

তবে এবারে জি বাংলার পর্দায় আসছে আরো একটি নতুন ধারাবাহিক। যেখানে দেখা যাবে টেলিভিশনের পর্দার একসময়কার জনপ্রিয় দুই অভিনেত্রীকে। হ্যাঁ এবার জি বাংলার নতুন ধারাবাহিকেআর হতে চলেছে ডাবল ধামাকা। থাকছেন জি এর দুই জনপ্রিয় অভিনেত্রী। বহুদিন ধরেই টেলিভিশনের পর্দায় দুজনকে দেখতে পাননি দর্শক। তাই দর্শকদের অনুরোধ রাখতে আবার দুই অভিনেত্রীকে ফিরিয়ে আনা হচ্ছে।

টেন্ট সিনেমার পক্ষ থেকে আসছে এই নতুন ধারাবাহিক। সুশান্ত দাসের পরিচালনা ও প্রযোজনায় জি বাংলার নতুন ধারাবাহিক দেখা যাবে। সকলের প্রিয় দুই অভিনেত্রী শ্রুতি দাস এবং অভিনেত্রীর আরাত্রিকা মাইতিকে দেখা যাবে এই ধারাবাহিকে। শ্রুতিকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার রাঙা বউ ধারাবাহিকে। মাঝে বড় পর্দায় কাজ করেছেন শ্রুতি। অন্যদিকে আরাত্রিকাকে শেষবার দেখা গিয়েছে মিঠিঝোরা ধারাবাহিকে। কয়েক মাস আগেই শেষ হয়েছিল সেই ধারাবাহিক। মাঝে আরাত্রিকাও বড় পর্দার জন্য কাজ করেছে।

ইতিমধ্যে প্রোমো ভিডিও শুটিং হয়ে গিয়েছে। খুব শীঘ্রই প্রথম প্রোমো প্রকাশ্যে আসবে। তাই দর্শক তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছে নতুন প্রোমো দেখার জন্য। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে চরিত্রের শ্রুতির চরিত্রের নাম হতে চলেছে নিশা এবং আরাত্রিকার চরিত্রের নাম হতে চলেছে উজি।

আরও পড়ুনঃ শুটিং সেটেই নায়িকার ফোন থেকে টাকা চুরি, জগদ্ধাত্রীর সেটে অভিনেত্রী অঙ্কিতার টাকা চুরি করলেন সৌম্যদীপ, ধরা পড়ে অপ্রস্তুত নায়ক!

নতুন ধারাবাহিক নিয়ে বলতে গিয়ে সংবাদমাধ্যমে শ্রুতি জানিয়েছেন, ‘এবার এই ধারাবাহিকের চরিত্র এর আগে অভিনয় করা চরিত্রগুলি থেকে অনেকটা আলাদা। শেষ ধারাবাহিক করার পর অনেক ধারাবাহিকের অফার এলেও তার চরিত্র পছন্দ না হওয়ার কারণেই সেভাবে ছোট পর্দায় ফেরা হয়নি তাঁর। তবে এবারের চরিত্র তাঁর বড্ড মনে ধরেছে। তাঁর চরিত্রের নাম ‘নিশা’। যার জীবনের মূল উদ্দেশ্য হল যে কোনও উপায়ে টাকা উপার্জন করা এবং জীবনে কোটিপতি হওয়া।’

Back to top button