আজই হয়ে গেল নতুন ধারাবাহিকের লুক সেট! নায়ক নায়িকা হিসেবে কাকে বেছে নিল চ্যানেল?

স্টার জলসা (Star jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) প্রতিটি চ্যানেলেই এখন আসছে একের পর এক নতুন ধারাবাহিক। কোনো কোনো ধারাবাহিকে ফিরে আসছে পুরনো জুটি আবার কোন কোন ধারাবাহিককে দেখা যাচ্ছে একেবারে নতুন জুটিদের। সব মিলিয়ে বাংলা টেলিভিশনে এখন বিনোদনের সম্ভার। আর বর্তমান দর্শকরা বিনোদন ছাড়া থাকতেই পারেন না।
দর্শকদের এই চাহিদাকে কাজে লাগিয়ে বাংলা বিনোদন চ্যানেলগুলি নিয়ে আসছে একের পর এক নতুন নতুন গল্প সমৃদ্ধ মেগা সিরিয়াল। ইতিমধ্যেই বহু নতুন মুখ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একাধিক ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। এইবার আসতে চলেছে আরো এক নতুন মেগা।
এই ধারাবাহিকের জন্য বহুদিন ধরেই লুক সেট চলছিল আর আজ ছিল এই ধারাবাহিকের ফাইনাল লুক সেট। আজই এই মেগার জন্য সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নির্বাচন করা হয়ে গেল। এইবার খুব তাড়াতাড়ি সম্প্রচার শুরু হবে এই মেগার। এই ধারাবাহিকে নায়ক এবং নায়িকা হিসেবে অভিনয় করতে চলেছেন স্টার জলসার জনপ্রিয় নায়ক নায়িকা।

প্রায় এক বছর পর এই অভিনেত্রী ফের ধারাবাহিক জগতে পদার্পণ করতে চলেছেন। নায়ক নায়িকা ছাড়া অন্য অভিনেতা-অভিনেত্রীরাও দর্শকদের যথেষ্ট প্রিয়। এখন শুধু প্রোমো সম্প্রচারের অপেক্ষা মাত্র। বেশ জনপ্রিয় এক প্রোডাকশন হাউজের তরফ থেকে আসতে চলেছে এই মেগা।
যতদূর জানা যাচ্ছে অ্যাক্রপলিস প্রোডাকশন হাউসের আন্ডারে আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকটি দেখা যাবে বাংলা বিনোদন জগতের অন্যতম চ্যানেল সান বাংলায়। আজকে এই সম্পন্ন হল ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের লুক সেট।

