LOVE বিয়ে আজকালের পর আসছে আবার এক প্রেমের গল্প! নতুন চরিত্রে ফিরছেন গাঁটছড়ার নায়িকা
'লাভ বিয়ে আজকাল'এর পর আবারও পর্দায় আসতে চলেছে নতুন এক প্রেমের গল্প! থাকছেন স্টার জলসার জনপ্রিয় তারকারা

বর্তমানে একটি ধারাবাহিকের টিআরপির স্থান খুবই গুরুত্বপূর্ণ। টিআরপির (TRP) তালিকায় নিচে নামলে ধারাবাহিকে ইতি টানার সম্ভাবনাও রয়েছে। কারণ এখনকার ধারাবাহিক আগেকার মতো বছর বছর চলে না। টিআরপির এপাশ ওপাশ হলেই একটি ধারাবাহিককে সরিয়ে জায়গা নিয়ে নেয় নতুন ধারাবাহিক। প্রতিটি চ্যানেলেই আসছে একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা।
জনপ্রিয় সব নায়ক-নায়িকাদের নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ। স্টার (Star Jalsha) যেমন এগোচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে জি (Zee Bangla) সাথে সান বাংলাও (Sun Bangla)। আর এই নতুন নতুন ধারাবাহিকের জন্য ইতির খাতায় নাম লেখাচ্ছে পুরোনো ধারাবাহিক। টিআরপি-র লড়াইতে এগিয়ে থাকতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল। স্টারে আসছে পর পর দুটি ধারাবাহিক।
অনেকের মতে, ছোট পর্দা থেকে দর্শকের একটি বড় অংশ নাকি মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে তার মধ্যেই নতুন সিরিয়ালের আসা কিন্তু থেমে নেই। শোনা যাচ্ছে, ‘সান বাংলা’য় আসছে একটি নতুন সিরিয়াল। সূত্রের খবর, দুটো জুটির গল্প তুলে ধরবে এই ধারাবাহিক। জানা যাচ্ছে, সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta) এবং জ্যাসমিন রায় (Jasmine Roy)। এরআগে স্টার জলসার ‘পঞ্চমী’ সিরিয়ালে রাজদীপকে দেখেছেন দর্শক। অন্যদিকে, ‘গাঁটছড়া’ সিরিয়ালে ছিলেন অভিনেত্রী জ্যাসমিন।
View this post on Instagram
ধারাবাহিকে এই দুই তারকা কিন্তু একে অপরের বিপরীতে নেই। তা হলে জ্যাসমিন এবং রাজদীপের বিপরীতে কারা থাকছেন? তা এখনও সঠিকভাবে জানা যায়নি। ওই দুই চরিত্রে একাধিক অভিনেতার নামই উঠে আসছে। ‘লাভ বিয়ে আজকাল’এর পর এটিও হতে চলেছে একটি প্রেমের গল্প। ‘গাঁটছড়া’ বা ‘আলোছায়া’-র মতো সিরিয়াল দর্শক পছন্দ করেছেন বলে এখন একাধিক জুটিকে নিয়ে ধারাবাহিক আনছেন টলিপাড়ার নির্মাতারা। সেই ভাবনা থেকেই এই নতুন সিরিয়াল।
চ্যানেলের তরফে এখনও কোনও অফিসিয়ালি ঘোষণা হয়নি। কবে আসবে, ধারাবাহিকের নাম কি হবে, তা এখনও জানা যায়নি। আপাতত বিষয়টাকে আড়ালেই রাখতে চাইছেন। এতটুকু জানা গিয়েছে, গল্পটি মূলত প্রেমের গল্প। কিন্তু সেখানেও চমক রয়েছে বলেই খবর। এই প্রসঙ্গে জ্যাসমিনও কোনও মন্তব্য করতে চাননি। সূত্রের খবর, আগামী মাসে এই সিরিয়ালের লুক সেট এবং প্রোমো শুট হওয়ার কথা।
View this post on Instagram

