একি ভুতুড়ে কাণ্ড! চিতায় উঠে যাওয়া ‘অনুজ’ সশরীরে ফিরে এলো পুবলুর বৌভাতে!

একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ছিল গুড্ডি ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছিল অভিনেতা রনজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিকে। প্রথমদিকে ধারাবাহিকের নায়িকার পুলিশ অফিসার হয়ে ওঠার সংগ্রামের গল্প দেখানো হবে এমনটাই মনে করেছিলেন দর্শকরা।

তবে কিছুদিনের মধ্যেই ধারাবাহিকের গল্প পরিবর্তন নিয়ে আসেন ধারাবাহিকের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় এবং তার প্রায় সমস্ত ধারাবাহিকের মতোই পরকীয়া হয়ে ওঠে এই ধারাবাহিকের বিষয়বস্তু। তবে এই পরিবর্তন কিন্তু মোটেও পছন্দ করেননি নেট দুনিয়ার বাসিন্দাদের একটি বড় অংশ।

ফলস্বরূপ ক্রমাগত সমালোচনা সম্মুখীন হতে হয় ধারাবাহিকটিকে। সম্প্রতি ধারাবাহিকের দর্শকরা দেখতে পেয়েছেন ধারাবাহিকের নায়ক অনুজ মারা গিয়েছে। তবে তারপরেই আবারো ধারাবাহিকের গল্পের মাধ্যমে দেখা গিয়েছে নিজের ছেলে পুবলুর মাধ্যমে ধারাবাহিকে ফিরে এসেছে অনুজ ওরফে অভিনেতা রণজয় বিষ্ণু।

যারা গুড্ডি সিরিয়ালের নিয়মিত সঙ্গী তারা তো জানেনই যে, এখন পুবলু-রেশমিই হয়ে উঠেছে এই ধারাবাহিকের মূল নায়ক-নায়িকা। তবে সম্প্রতি তাদের কেও করা টক্কর দিচ্ছে এই সিরিয়ালের অন্য দুই জুটি ঋকবেদ আর অয়ন্তিকা। এখানে অনেকেই হয়ত জানেন যে, ঋতুরাজ এবং অয়ন্তিকার বিয়ে হওয়ার কথা থাকলেও বিয়ের মন্ডপে বেঁকে বসে অয়ন্তিকা। তারপর হয়ে যায় পাত্রী বদল, আর রেশমির সাথে বিয়ে হয়ে যায় পুবলুর।

বিয়ে তো মিটলো কিন্তু বৌভাতের দিন ঘটলো এক অবাক করা কান্ড। সবাই ব্যস্ত বউকে সাজাতে। আর পুবলু ব্যস্ত রেশমিকে দেখতে। ঠিক এমন সময়ে বাড়ির ড্রয়িং রুমে এসে হাজির হলো এক বৃদ্ধ ব্যক্তি। যাকে দেখে সবাই একেবারে অবাক এমনকি বাদ গেলেন না দর্শকরাও। কোথা থেকে এসে হাজির হয়েছে অনুজ। হ্যাঁ একদম হুবহু অনুজের মতো দেখতে একটি লোক।

Anuj
এসেই সে বলে তাকে কিছু খেতে দিতে, বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না। কে এই ব্যক্তি? ইনি কি সত্যিই অনুজ? কিন্তু সেটাও বা কিভাবে সম্ভব। গল্প কোন দিকে ঘুরতে চলেছে কিছুই বোঝা যাচ্ছে না। তবে কি এই বার মিল হবে গুড্ডি অনুজের?

Back to top button