আবার ফিরছে খেলনা বাড়ির ‘অর্কলি’ জুটি! নতুন ধারাবাহিকে ফেরার সুখবর নিজেই জানালেন অভিনেতা অভিনেত্রী

বর্তমানে বাংলা ধারাবাহিক (Bengali Serial) কমবেশি প্রতিটি বাঙালির জীবনে অবসর জীবন যাপনের একটি অনেক বড় অঙ্গ হয়ে উঠেছে। যতদিন যাচ্ছে এই বিনোদনের প্রতি দর্শকদের আকর্ষণ বাড়ছে। ধারাবাহিকে অভিনীত চরিত্রগুলিকে দর্শকরা অনেক ভালোবাসা দিচ্ছে। কোনো এক ধারাবাহিকে অভিনীত কোনো জুটি দর্শকদের প্রিয় হয়ে উঠলে সেই জুটিকে বারবার ফিরে পেতে চান ভক্তরা।
আর এইবার জি বাংলায় সদ্য শেষ হয়েছে এমন এক মেগার বেশ হিট জুটি আবারো ফিরতে চলেছে জি বাংলার পর্দাতেই। কিছুদিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক খেলনা বাড়ি। দর্শকরা এই ধারাবাহিকটিকে বেশ পছন্দ করতেন। এই ধারাবাহিকে নায়ক নায়িকা ছাড়াও অর্ক আর কোলির জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
ধারাবাহিকের প্রথম সারির চ্যানেল গুলির মধ্যে অন্যতম হচ্ছে জি বাংলা বর্তমানে টিআরপি তালিকার ১ থেকে ৫ এর মধ্যে থাকা ধারাবাহিকগুলির বেশিরভাগই সম্প্রচারিত হয় জি বাংলায়। আর এই জনপ্রিয়তার অন্যতম কারণ হলো দর্শকদের প্রাধান্য দেওয়া। দর্শকদের আনন্দ দিতে আরও একবার জি বাংলায় এক নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে অর্ক কোলির জুটি।
দর্শকদের পূর্বেই জানানো হয়েছে জি বাংলায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক যার নাম কোন গোপনে মন ভেসেছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রথম প্রমো। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে থাকবেন শ্বেতা ভট্টাচার্য এবং নায়ক হিসেবে দেখা যাবে রনজয় বিষ্নুকে। আর এই ধারাবাহিকেই দেখা মিলবে অর্ক কোলি জুটির।
আরও পড়ুনঃ পরম-পিয়া এবার অতীত! দর্শকদের চমকে বিয়ের পিঁড়িতে “মন্টু পাইলট”! জনপ্রিয় অভিনেত্রীর সাথে গাঁটছড়া বাঁধছেন সৌরভ
সম্প্রতি অর্ক অর্থাৎ নীল চ্যাটার্জি এবং কোলি অর্থাৎ অস্মিতা চক্রবর্তী নিজেদের সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের এই প্রোমো শেয়ার করে ক্যাপশনে লেখেন, “আসছি তাড়াতাড়ি নতুন রূপে, সকলের ভালোবাসা চাই।” তবে এই ধারাবাহিকে তাদের আবারো একসাথে জুটি হিসেবে দেখা যাবে কিনা সেই নিয়ে এখনো অব্দি কোন চূড়ান্ত খবর মেলেনি।

