আবারো উল্টে যাবে টিআরপি তালিকা! স্লটহারা হবে এই জনপ্রিয় ধারাবাহিক !

বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ হলো ধারাবাহিক (Serial)। ধারাবাহিকগুলি যে কতটা জায়গা জুড়ে রয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তা কল্পনাও করা যায় না। আসলে বাড়িতে মা, ঠাকুমা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর দিনের শেষে সন্ধ্যেবেলা এই ধারাবাহিক (Serial) গুলি দেখতে বসেন টেলিভিশনের সামনে। তাই ধারাবাহিক গুলির ব্যাপক চাহিদা রয়েছে দর্শক মহলের একটা অংশের কাছে। সবসময় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয়নি সকলের পক্ষে তাই ধারাবাহিকের (Serial) ব্যাপক চাহিদা রয়েছে। স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) মত চ্যানেলে অসংখ্য ধারাবাহিক হয় বর্তমানে।
আর অন্যদিকে ধারাবাহিকগুলি জনপ্রিয়তা নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে। টিআরপি তালিকার মাধ্যমে নির্ধারণ করা হয় কোন সপ্তাহে কোন ধারাবাহিক কতটা এগিয়ে রয়েছে রেটিং পয়েন্ট নিয়ে। আসলে যেই ধারাবাহিকের টিআরপি রেটিং যত ভালো সেই ধারাবাহিক পর্দায় ততদিন পর্যন্ত টিকে থাকবে। ধারাবাহিকের ফলাফল এখন পুরোটা নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে।
আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ধারাবাহিকের টিআরপি রেটিং এর ফলাফল বের হয়। সেই ফলাফলে দেখা যায় কোন ধারাবাহিক কত রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। আগামীকাল ধারাবাহিকের টিআরপি ফলাফলের দিন। কালকেই জানা যাবে কোন ধারাবাহিক কতটা এগিয়ে রয়েছে। আর আজ বুধবার চলুন তার আগে জেনে নেওয়া যাক কোন ধারাবাহিক কতটা এগিয়ে থাকতে পারে।
ওলটপালট হয়ে যেতে পারে আগামীকালের টিআরপি তালিকা
প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যায়। কোন ধারাবাহিক আগে সপ্তাহে বেঙ্গল টপার হলে সেই ধারাবাহিক পরের সপ্তাহে দ্বিতীয় বার তৃতীয় স্থানে নেমে আসে। আবার সকলকে অবাক করে দিয়ে অন্য কোন ধারাবাহিক বেঙ্গল টপার হয়ে যায়। এই সপ্তাহতেও সেই সম্ভাবনা প্রবল রয়েছে, উল্টে পাল্টে যেতে পারে টিআরপি তালিকা। যেমন এই সপ্তাহে কথা এবং গীতা এলএলবি ধারাবাহিকের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে বেঙ্গল টপার হওয়ার।
আরও পড়ুন: গাছ বি’ষাক্ত হলে ফলে তো বি’ষ থাকবেই! এমন মায়ের সংস্পর্শে কখনও বদলাবেনা অনির্বাণ!
অন্যদিকে পিছিয়ে নেই জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, ফুলকি ধারাবাহিকও। আগে সপ্তাহে বেশ ভালো ফলাফল করেছিল স্টার জলসার উড়ান ধারাবাহিক। অন্যদিকে তেঁতুল পাতা আবার নতুন করে ফিরে আসছে স্লটে। আবার অন্যদিকে অনেকটাই পিছিয়ে থাকতে পারে কোন গোপনে মন ভেসেছে, বধুয়ার মতো ধারাবাহিকগুলি। তাই কালকের টিআরপি তালিকায় থাকবে বিশেষ চমক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।

