রানীর মা হয়ে উঠছে শুক্লা! মধুবালা শিমুলের পরে আবার এক সুন্দর শাশুড়ি বৌমার সম্পর্ক পেতে চলেছে দর্শক!

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)। দর্শকদের কাছে বেশ পছন্দের হয়ে উঠছে এই মেগা।
এই ধারাবাহিকটি শুরু হয় মূলত একটি মেয়ের পড়াশুনা করে নিজেকে ডাক্তার হিসেবে সুপ্রতিষ্ঠা করা এবং পাশাপাশি সংসারের সবাইকে একসাথে নিয়ে চলার জেদকে কেন্দ্র করে। ইতিমধ্যেই অনেক ঝড় বয়ে গিয়েছে রানীর জীবনে। বর্তমানে সে স্বামীর ভালোবাসা ও স্ত্রী এর অধিকার পেয়েছে।
এই দিনের পর্বে, বেশ কিছু মাসে ঘটা এবং রানীর ঘটানো বিভিন্ন ঘটনা ছোট ছোট অংশে পরিলক্ষিত হয়। এই দিনের এপিসোডটি নিঃশন্দেহে মুগ্ধ করেছে দর্শকদের। রানী অনেক ভাগ্য করে এমন শশুর বাড়ি পেয়েছে। সেই বাড়ির লোক জন যতটা সম্ভব স্নেহের সাথে রানীকে সবটা শিখিয়ে পড়িয়ে নিচ্ছে।
এর মাঝে রানী সংসারের কাজ করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, কখনো খাবার ফেলে দিয়েছে, আবার কখনো জামা পুড়িয়ে ফেলেছে, কখনো বা সিঁদুর পরতেই ভুলে গেছে। কিন্তু তার শশুর বাড়ির লোকেরা কখনো তাকে এর জন্য ছোটো করেনি। এত সবের মাঝেও রানীর পড়াশুনা থেমে থাকেনি। সেখানেও তাকে তার শাশুড়ি মা সাহায্য করছে।
এই দিনের গোটা পর্বে যে বিষয়টি ভীষণ ভাবে পরিলক্ষিত হয়েছে সেটি হলো রানী ও তার শাশুড়ি শুক্লার মধ্যে গড়ে ওঠা সুন্দর সম্পর্ক। প্রথম দিকে রানীকে মেনে নিতে না পারলেও একটু একটু করে শুক্লা রানীকে সংসারের কাজ শেখাচ্ছে, মুখে না বললেও মনে মনে এক মায়ায় জড়াচ্ছে। ছেলের বউয়ের জীবনে কাঁটা হওয়ার পরিবর্তে সে রানীকে গড়ে তুলছে। এই দৃশ্য সমাজকে এক সুন্দর শিক্ষা দিচ্ছে।

