স্টার জলসায় আসছে পরপর পাঁচটি নতুন সিরিয়াল, কোন প্রোডাকশন থেকে কে কে থাকছে? জেনে নিন এই প্রতিবেদনে

নতুন বছরের শুরুতেই স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলাতে (Zee Bangla) আসছে একগুচ্ছ নতুন সিরিয়াল। পুরনো ধারাবাহিকগুলো একে একে বিদায় নিচ্ছে। নতুন বছরে নতুনভাবে শুরু হচ্ছে বাংলা সিরিয়ালের যাত্রা। এর মধ্যে বেশ কিছু সিরিয়ালের সম্প্রচার শুরু হয়ে গিয়েছে।
বর্তমানে বিনোদন জগতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই এখানে টিকে থাকতে গেলে দরকার টিআরপি। ধারাবাহিকের টিআরপি বেশি সেই ধারাবাহিক টিকে থাকে বছরের পর বছর আর যে ধারাবাহিক টিআরপি তালিকায় জায়গা দখল করতে পারেনা প্রতিনিয়ত নিজের স্লট হারাতে হারাতে চিরতরে হারিয়ে যায় টেলিভিশনের পর্দা থেকে।
ইতিমধ্যে বেশ কিছু নতুন ধারাবাহিক প্রথম সারির চ্যানেলগুলিতে সম্প্রচারিত হচ্ছে। তার মধ্যে আবার কিছু ধারাবাহিক সিআরপিতে জায়গা না পেয়ে অকালে শেষ হয়ে গিয়েছে। এই ক্ষেত্র উদাহরণ স্বরূপ আমরা বালিঝরের কথা উল্লেখ করতে পারি। তবে সম্প্রতি জানা গিয়েছে টেলিভিশনের প্রথম সারির একটি চ্যানেল স্টার জলসার পর্দায় আসতে চলেছে পাঁচটি নতুন ধারাবাহিক।
এখন প্রশ্ন হল কোন কোন প্রোডাকশন হাউজ থেকে আসছে এই পাঁচটি ধারাবাহিক। জানা গিয়েছে অ্যাক্রপলিস প্রোডাকশন হাউজ থেকে রিলিজ করছে তুঁতে। ইতিমধ্যেই ধারাবাহিক টির প্রথম প্রমো প্রকাশ পেয়েছে স্টার জলসার পর্দায়। এর পরবর্তী ধারাবাহিক আসছে মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের তরফ থেকে। এই ধারাবাহিকের লুক সেট হয়ে গেছে। জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরাকে এই ধারাবাহিকের নায়িকা চরিত্রে দেখা যাবে।
কিছু দিনের মধ্যে শুটিং শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক। পরবর্তী ধারাবাহিকটি আসতে চলেছে এর নতুন সিরিয়াল, কাস্টিং চলছে এসভিফ প্রোডাকশন হাউসের তরফ থেকে। তবে এই ধারাবাহিকের নায়ক নায়িকার লুক সেট এখনো অব্দি হয়নি। যিশু উজ্জ্বল সেন গুপ্তের প্রোডাকশন হাউজ থেকেও রিলিজ করতে চলেছে একটি নতুন সিরিয়াল, কাস্টিং সবে শুরু হয়েছে। তবে লুক সেট হয়নি। এর আন্ডারে চলছে হর গৌরী পাইস হোটেল। মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজ থেকে আসছে আরো একটি নতুন ধারাবাহিক। তবে কাস্টিং এখনো শুরু হয়নি।

