আবারো পুরনো জায়গা ফিরে পেল পরশুরাম! ছিটকে গেল জি বাংলার জনপ্রিয় মেগা! দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি তালিকা!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। ধারাবাহিকগুলি সাধারণ মানুষের প্রতিদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই ধারাবাহিকগুলির টিকে থাকা নির্ভর করে টিআরপি রেটিং (TRP Rating) এর উপরে। যে ধারাবাহিকের রেটিং যত ভালো, যেই ধারাবাহিক প্রতি সপ্তাহে ভালো ফলাফল করবে সেই ধারাবাহিক ততদিন টিকে থাকবে টেলিভিশনের পর্দায়। তাই জন্য প্রতি সপ্তাহেই দর্শকদের চোখ থাকে এই টিআরপি লিস্টের (TRP List) উপরে।

এখন প্রতিটি ধারাবাহিকের সঙ্গে প্রতিটি ধারাবাহিকের প্রতিযোগিতা চলে। প্রতি সপ্তাহতেই একটি নির্দিষ্ট দিনে টিআরপি তালিকা বের হয়। সেখানেই জানা যায় কোন ধারাবাহিক কত রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। দর্শক জানতে পারেন তাদের পছন্দের ধারাবাহিক কত পয়েন্ট নিয়ে এগিয়ে রইল টিআরপি তালিকায়।

আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন টিআরপি তালিকা প্রকাশ পায়। সেইদিন দর্শকদের বুঝতে পারে সেই সপ্তাহে কোন ধারাবাহিক কত ভালো ফলাফল করেছে। সেজন্য আজকের দিনে দর্শকদের মনে বিশেষ উত্তেজনা থাকে। স্টার জলসা, জি বাংলা চ্যানেলের দর্শকদের মধ্যে রেষারেষি চলতে থাকে।

চলুন তাহলে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় নজর দেওয়া যাক। এই সপ্তাহে বিরাট বড় পরিবর্তন টিআরপি তালিকায়। সকলকে পিছনে ফেলে আবারো নিজের প্রথম স্থান ছিনিয়ে নিলো স্টার জলসার পরশুরাম। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। টিআরপি তালিকায় চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার রাণী ভবানী ও চিরসখা। তাদের মোট প্রাপ্ত নম্বর ৬.৬। আর এবারে তৃতীয় স্থান দখল করেছে জি বাংলার জগদ্ধাত্রী তাদের প্রাপ্ত নম্বর ৬.৫।

অন্যদিকে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক পরিণীতা তাদের মোট প্রাপ্ত নম্বর ৬.৪। পঞ্চম স্থান দখল করে রেখেছে স্টার জলসার রাঙামতি আর তাদের মোট প্রাপ্ত নম্বর ৬.২।

আরও পড়ুনঃ ‘ওর মধ্যে আর আগের বিষয়টা আর নেই, ওকে দেখে এখন বাচ্চারা আর আনন্দ পায় না!’- দেবকে নিয়ে বিস্ফোরক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী!

চলতি সপ্তাহে TRP তালিকায় প্রথম পাঁচের নাম

1st পরশুরাম ৭.১
2nd রাণী ভবানী , চিরসখা ৬.৬
3rd জগদ্ধাত্রী ৬.৫
4th পরিণীতা ৬.৪
5th রাঙামতি ৬.২

Back to top button