‘মেয়েটা চলে গেল, সহ্য করতে না পেরে আমার বাচ্চাটাও চলে গেলো…’ ‘কেউ ভালো নেই, কেউ আগের মতন হাসে না!’ মেয়ের মৃ’ত্যুর শোক এখনও তাজা! তবুও অবলা বাচ্চাগুলোর জন্য ঘুরে দাঁড়ানোর বার্তা প্রয়াত সায়নী চক্রবর্তীর মা মলি চক্রবর্তীর!

সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ সায়নী চক্রবর্তী, যিনি সকলের কাছে ‘সুন্দরীর দিদি’ নামে পরিচিত ছিলেন, তাঁর মৃত্যুর পর এখনও স্বাভাবিক হতে পারেনি পরিবার। সম্প্রতি একটি ভিডিও বার্তায় সায়নীর মা মলি চক্রবর্তী জানান, মেয়ের চলে যাওয়ার আঘাত থেকে এখনও কেউ বেরিয়ে আসতে পারেননি। পরিবারের প্রতিটি মুহূর্তে সায়নীর উপস্থিতি ছিল বলে জানান তিনি।

ভিডিওতে মলি চক্রবর্তী বলেন, শুধু পরিবারের সদস্যরাই নন, সায়নীর যত্নে থাকা অবলা প্রাণীরাও যেন তার অনুপস্থিতি অনুভব করছে। তাঁর দাবি, সায়নীর মৃত্যুর পর থেকে অনেক প্রাণীই খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। এমনকি বয়সজনিত কারণে একটি প্রাণীর মৃত্যুও হয়েছে, যা এই পরিস্থিতিকে আরও কষ্টের করে তুলেছে।

বিশেষ করে ‘সুন্দরী’র কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মলি চক্রবর্তীর কথায়, সুন্দরী ঠিকমতো খাবার খাচ্ছে না এবং আগের মতো স্বাভাবিক আচরণও করছে না। দীর্ঘদিন ধরে সায়নীর সঙ্গ পাওয়া প্রাণীগুলোর এই অবস্থায় তিনি ভেঙে পড়েছেন বলেও জানান।

সায়নীর তৈরি করা ভিডিও থেকেই যে আয় হতো, সেই অর্থে প্রাণীদের খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ চলত বলেও জানান মলি চক্রবর্তী। এখন সেই আয় বন্ধ হয়ে যাওয়ায় এতগুলো প্রাণীর দেখভাল করা পরিবারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ ধরা পড়ল দুর্জয়! এবার কি তবে সায়ন্তনের মুখোশ খোলার পালা? উজির হুঁশিয়ারির জবাবে একি করলো সায়ন্তন! দুর্ধর্ষ আজকের পর্ব

তবে সমস্ত কষ্টের মাঝেও হাল ছাড়তে চান না সায়নীর মা। প্রাণীগুলোর মুখের দিকে তাকিয়ে আবার নতুন করে শুরু করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এই কঠিন সময়ে যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন মলি চক্রবর্তী।

Back to top button