‘এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম…’ ‘কিছু অমানুষ এই রকম কাজগুলো করে…’ হঠাৎ কি হলো প্রয়াত কনটেন্ট ক্রিকেটার সায়নী চক্রবর্তীর পরিবারে? প্রকাশ্যে সেই ঘটনাই তুলে ধরলেন মা মলি চক্রবর্তী!

প্রয়াত সায়নী চক্রবর্তীর পরিবার এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে ঘটল এমন এক ঘটনা, যা আরও একবার গভীরভাবে আঘাত করল তাঁদের। সম্প্রতি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে ক্ষোভ উগরে দিলেন সায়নীর মা মলি চক্রবর্তী।

ভিডিওতে মলি চক্রবর্তী জানান, কেউ একজন সায়নী চক্রবর্তীর ছবি এবং নাম ব্যবহার করে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলেছে। শুধু তাই নয়, সেই প্রোফাইল থেকে সায়নী এবং তাঁর পরিবারের ফেসবুক পেজের বিভিন্ন পোস্টে লাইকও করা হয়েছে।

মলির কথায়, বিষয়টি প্রথমে নজরে আসে সায়নীর বাবার। তিনি ওই প্রোফাইল দেখতে পেয়ে রীতিমতো থমকে যান। মুহূর্তের জন্য যেন বিশ্বাসই করতে পারেননি তিনি। এরপর পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে পড়েন।

ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে মলি চক্রবর্তী বলেন, সবাই জানেন সায়নী আর তাঁদের মধ্যে নেই। এমন পরিস্থিতিতে তাঁর নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা এবং সেই অ্যাকাউন্ট থেকে পরিবারের সঙ্গে এভাবে জড়িয়ে থাকার চেষ্টা করা অত্যন্ত কষ্টদায়ক। তাঁর অভিযোগ, এই ধরনের কাজ শুধুমাত্র তাঁদের মানসিকভাবে আঘাত দেওয়ারই সামিল।

আরও পড়ুনঃ ‘পা আর সঙ্গ দিচ্ছে না’ দুঃসংবাদ! শেষ হলো অভিনেতার ধারাবাহিকের পথ চলা! শারীরিক য’ন্ত্রণার কাছে হার মানলেন শুভ্রজিৎ সাহা! কোন দিকে এগোচ্ছে নায়ক হীন ধারাবাহিকের ভবিষ্যৎ?

মলি চক্রবর্তীর ওই ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। নেটিজেনদের একাংশের মতে, প্রয়াত একজন মানুষের পরিচয় ব্যবহার করে ভুয়ো প্রোফাইল তৈরি করা শুধু অনৈতিকই নয়, শোকাহত পরিবারের অনুভূতির প্রতিও চরম অসম্মান। এমন ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন অনেকে।

Back to top button