“আর কত চাইবো লোকের কাছে, নিজেরও তো কিছু থাকা দরকার!”- বি’স্ফোরক সায়ক চক্রবর্তী!

টেলিভিশনের পর্দার (Television Screen) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। দীর্ঘ কয়েক বছর ধরেই টেলিভিশন জগতে (Television Industry) বিভিন্ন চরিত্রে অভিনয় করে এসেছেন সায়ক। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে আমরা সায়ক কে দেখতে পেয়েছি। বর্তমানে ধারাবাহিক জগতে তাকে খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু দারুণ সক্রিয় থাকেন অভিনেতা।

ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে। সেখান থেকে নিত্যদিনের ভ্লগ ভিডিও আপলোড করে থাকেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেন এবং তার ফ্যানের সঙ্গে সব সময় সংস্পর্শে থাকেন সায়ক। দীর্ঘদিন ধরেই সায়কের ফ্যানরা টেলিভিশনের পর্দায় তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। তবে অনেকদিন হয়ে গেল সায়ক কে নতুন কোন ধারাবাহিকে, নতুন কোন চরিত্রে দেখা যায়নি।

ধারাবাহিক জগতে ‘কাদম্বিনী’, ‘অগ্নিশিখা’, ‘সাঁঝের বাতি’ -একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। মহাপ্রভু শ্রী চৈতন্য, করুনাময়ী রানী রাসমণি ধারাবাহিকেও নিজের অসাধারণ অভিনয় করার জন্য খ্যাত তিনি। সহযোগী শিল্পী হিসাবে তিনি টানা ২০টি টিভি ধারাবাহিকে কাজ করেছেন। ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি তিনি বাওয়ালি আনলিমিটেড, দ্য লাইট: স্বামী বিবেকানন্দ এর মতো ছবিতেও কাজ করেছেন। ২০২০ সালে, তিনি নন্দিতা রায় পরিচালিত বেলা শুরু সিনেমাতেও কাজ করতে দেখা গেছে।

ছোট পর্দায় কবে ফিরছেন সায়ক?

তবে বর্তমানে ইউটিউবে একটি ব্লগ ভিডিও চ্যানেল রয়েছে সায়কের। সেখান থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন সায়ক। বর্তমানে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সায়ক কে টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছে না দর্শক। যা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে সকলের মনে। সকলেই জানতে চাইছেন কবে আবার সায়ক কে টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন সকলে। আসলে অনেকেই বলছেন জনপ্রিয় ইউটিউবার হওয়ার কারণে নাকি সায়ক এর হাতে এখন ভালো কাজ নেই।

এই বিষয়ে অভিনেতা সায়ক এক সাক্ষাৎকারে জানিয়েছেন “আসলে কতবার লোকের কাছে কার চাইবো, নিজস্ব কিছুতো থাকা উচিত। তাই জন্য ইউটিউব খোলার আইডিয়া পেয়েছিলাম। একটা ধারাবাহিক শেষ হতে না হতেই আমি সবাইকে মেসেজ করে যেতাম। অনেকে হয়তো বিরক্ত হতেন আমার মনে হতো। তাই জন্য নিজের কিছু একটা করার ভাবনা থেকে ইউটিউব চ্যানেল খোলার আইডিয়া পাই।” ভবিষ্যতে কোনো ভালো কাজের অফার পেলে অবশ্যই তিনি কাজ করবেন সেটাও জানিয়েছেন।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! বছর শেষে অপূরণীয় ক্ষতির সম্মুখীন বিনোদন জগৎ! চলে গেলেন বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্ব!

তবে দর্শক অধির আগ্রহে অপেক্ষা করে আছে সায়ককে আবার টেলিভিশনের পর্দায় দেখার জন্য। বিভিন্ন পারিবারিক ব্লগ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে সায়ক। সেখানে তার মা, বাবা, দাদা, বৌদি সকলকেই দেখা যায়। সায়ক এর বৌদিও একজন জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। আর সায়ক এর দাদা হলেন জনপ্রিয় একজন সাংবাদিক।

Back to top button