বিরাট দুঃসংবাদ! গুরুতর য’খন সাইফ আলী খান! নিজের বাড়িতেই ছুরি দিয়ে কো’পানো হলো অভিনেতাকে!

আবারো দুঃসংবাদ নেমে এলো জনপ্রিয় অভিনেতার (Famous Actor) জীবনে। চলতি বছরে একের পর এক খারাপ খবর লেগেই রয়েছে। বছরের শুরু থেকেই অনেক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর মৃত্যু সংবাদ পাওয়া গেছে, অনেকের জীবনেই নেমে এসেছে বড় দুর্ঘটনা। এবারে সেরকমই জনপ্রিয় অভিনেতার জীবনে ঘটে গেল একটি দুর্ঘটনা। জনপ্রিয় অভিনেতার জীবনে এমন একটা দিন কেউই আশা করেননি।
দুর্ঘটনাটি ঘটেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা নবাব বংশের ছেলে সাইফ আলী খানের সঙ্গে। কেউ ভাবতেই পারেননি অভিনেতার সাথে এমন একটা ঘটনা ঘটতে পারে। অভিনেতার ভক্তরা তো বেশ ভেঙ্গে পড়েছেন এই ঘটনায়। অত্যন্ত সংকটজনক অবস্থায় জনপ্রিয় অভিনেতা। বর্তমানে হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে সাইফকে।
তার ভক্তরা এই খবর জানার পরে উদগ্রীব হয়ে গিয়েছেন অভিনেতার শারীরিক অবস্থা জানার জন্য। অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন প্রত্যেকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে অভিনেতার। একজন হাসিখুশি, প্রাণোচ্ছল মানুষের এই পরিণতি কিছুতেই মানতে পারছেন না দর্শক। নিজের বাড়িতেই আক্রান্ত বলিউড অভিনেতা।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, অভিনেতাকে তার বাড়িতেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহত সাইফকে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, গতকাল বুধবার রাত ২টো নাগাদ সাইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশেই এই হানা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ওই দুষ্কৃতী সইফকে ছুরি দিয়ে কোপায়। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।
আরও পড়ুনঃ ‘ভগবানের আরেক রূপ রুপম’, এই ছোট্ট শিশুর পাশে ফসিলস! দান করলেন বড় অংকের অর্থ! টাকার অংক শুনলে চমকে যাবেন আপনিও!
মুম্বইয়ের বান্দ্রায় বাড়ি সাইফের। এই বাড়িতেই থাকেন অভিনেতার স্ত্রী, সন্তানরা একসাথেই থাকে। দুষ্কৃতী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এবং তাঁর পরিবারের সদস্যেরা। তার মাঝেই এরকম এক দুর্ঘটনা ঘটে যাবে তা কেউই আন্দাজ করতে পারেনি।

