বিরাট দুঃসংবাদ! ৪৬-এ শেষ জ্বলজ্যান্ত প্রাণ! অঙ্গদান করে পাঁচজনের জীবনে আলো জ্বেলে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা! শোকস্তব্ধ বিনোদন জগৎ!

বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। এক জনপ্রিয় টেলিভিশন অভিনেতার অকালপ্রয়াণে মর্মাহত অনুরাগীরা। তবে মৃত্যুর পরেও মানবিকতার এক অনন্য নজির রেখে গেলেন তিনি। পরিবারের সম্মতিতে তাঁর অঙ্গদান করা হয়, যার ফলে পাঁচজন মানুষ নতুন জীবনের আশা পেলেন।

গত ২১ জুলাই একটি মঞ্চনাটকের মহড়া চলাকালীন আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায়, মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণ হয়েছে। প্রথমে তাঁকে কোঝিকোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তিরুবনন্তপুরম সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও ২৫ জুলাই দুপুর ২টা ২৫ মিনিটে তাঁকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। সেই কঠিন মুহূর্তে পরিবারের সদস্যরা অঙ্গদানের মতো বড় সিদ্ধান্ত নেন। তাঁর যকৃৎ এক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। পাশাপাশি হার্ট ভালভ, দুটি কর্নিয়া এবং ত্বকও বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে দান করা হয়েছে, যা অন্যদের চিকিৎসায় কাজে লাগবে।

এই মানবিক সিদ্ধান্তের জন্য পরিবারের প্রশংসা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। ব্যক্তিগত শোকের মধ্যেও অন্য মানুষের জীবন বাঁচানোর এই উদ্যোগকে তিনি অত্যন্ত মহৎ পদক্ষেপ বলে উল্লেখ করেন। চিকিৎসক মহলও জানিয়েছে, এমন সিদ্ধান্ত ভবিষ্যতে আরও অনেক মানুষকে অঙ্গদানে উৎসাহিত করবে।

Brain Death

আরও পড়ুনঃ কখনো ছোট্ট “মিহি” আবার কখনো আদরের “দুগ্গামণি”! ‘দাদাগিরি’র মঞ্চ থেকে দর্শকদের মন জয়! ৬ বছরে পা দিল ছোট পর্দার খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার! জন্মদিনে এক নজরে ছোট্ট তারকা রাধিকার সফর!

প্রয়াত অভিনেতার নাম শ্রীমুরুগান, যিনি মুরুগান পানাবিলা নামেও পরিচিত ছিলেন। তিনি কেরালার চেম্পাঝান্থির বাসিন্দা এবং টেলিভিশন অভিনেতা, নাট্যশিল্পী ও ডাবিং শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। জনপ্রিয় ধারাবাহিক ‘মঞ্জিল ভিরিঞ্জা পুভু’-তে সিআই জোসেফ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান। তাঁর মৃত্যুতে কেরালার বিনোদন জগতে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Back to top button