প্রাক্তনকে ভুলে বিয়ের পিঁড়িতে বং ক্রাশ ঋতাভরী! কে অভিনেত্রীর সেই পানিপ্রার্থী? জানলে চমকে যাবেন আপনিও!

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। অনেক ছোটবেলা থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’ হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। তারপর থেকে একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ এ কাজ করে চলেছেন।
কর্মজীবনে তিনি সফল তো বটেই, তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চা চলে। এবারে অভিনেত্রীর জীবনে এলো খুশির খবর। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। অভিনেত্রীর জীবনের এই খুশির খবর শুনে তার ভক্তরা যেমন একদিকে ভীষণ খুশি, ঠিক তেমনই এই খবর সামনে আসার পর একাধিক নেটিজেনদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে।
বিয়ের পিঁড়িতে ঋতাভরী
তবে জানেন কি কার সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? নিজের পুরনো প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তবে কি বর্তমান প্রেমিকের গলাতেই মালা দিতে চলেছেন? নাকি পাত্র অন্যকেউ?
বর্তমানে প্রেম বিয়ে ভাঙ্গা নতুন কোন বিষয় না। বহু অভিনেতা অভিনেত্রীর ইতিমধ্যেই সম্পর্ক ভেঙেছে। ঋতাভরী তাদের মধ্যে একজন। গত বছরে নিজের প্রাক্তন প্রেমিক ডাক্তারের সাথে বিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর। তথাগত চ্যাটার্জির সঙ্গে বিচ্ছেদের খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। সেই সাথে দীপাবলীর সময় নিজের বর্তমান প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন।
আরও পড়ুনঃ টিআরপিতে বিরাট ধামাকা! ২০২৪ এর শেষ টিআরপিতে ছক্কা হাঁকালো জলসা!
এবারে শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। অভিনেত্রীর বর্তমান প্রেমিক সুমিত অরোরা, পাঞ্জাবি পরিবারের ছেলে। শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের সংলাপও তিনি লিখেছেন। তার সাথে বর্তমানে সম্পর্কে রয়েছেন বঙ্গ তনয়া ঋতাভরী।

