রাজা একজন দু’শ্চরিত্র? অভিনেতার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ স্ত্রী মধুবনীর!

টেলিভিশন জগতের (Television) অন্যতম জনপ্রিয় একটি জুটি হল রাজা (Raja Goswami) এবং মধুবনী গোস্বামীর (Madhubani Goswami) জুটি। স্টার জলসার একসময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ভালবাসা ডট কম এর সেটেই তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই তারা একে অপরের প্রেমে পড়েন। সেই প্রেম গড়ায় ছাদনাতলা পর্যন্ত। আজ তারা সুখী দম্পতি। বেশ অনেক বছর হয়ে গিয়েছে তাদের বিয়ে হয়েছে। বর্তমানে তাদের ছোট্ট সন্তানও রয়েছে। ২০২১ সালের ১০ এপ্রিল তাদের ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। সবমিলিয়ে মধুবনীর এখন ভরা সংসার। কিন্তু এই সুখের সংসারে হঠাৎ কিসের এত অভিযোগ রাজাকে নিয়ে?

বিভিন্ন চ্যানেলের ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে রাজা। তবে অনেকগুলো বছর হলো মধুবনী কিন্তু লাইট, ক্যামেরা, একশন থেকে অনেকটাই দূরে। ছেলে হওয়ার পর থেকেই নিজেকে ধারাবাহিক জগৎ থেকে অনেকটাই দূরে করে নিয়েছেন তিনি। মাঝে কয়েকদিন সান বাংলায় ‘শ্যামা’ ধারাবাহিকে মা কালীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

Raja Goswami, Madhubani Goswami, Bengali serial, Serial, Bengali television, Reel Video, Instagram, Actor, Actress, রাজা গোস্বামী, মধুবনী গোস্বামী, বাংলা সিরিয়াল, সিরিয়াল, বাংলা টেলিভিশন, রিল ভিডিও, ইনস্টাগ্রাম, অভিনেতা, অভিনেত্রী

সংসারে ভাঙ্গন রাজা-মধুবনীর!

তবে রাজার সঙ্গে এই দীর্ঘ দাম্পত্য জীবন কাটানোর পর বিরাট বড় অভিযোগ আনলেন অভিনেত্রী। স্বামীর সম্বন্ধে অভিযোগ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেই ভিডিওর মাধ্যমে সকলকে জানালেন নিজের জীবনের সেই দুর্ঘটনার কথা। এত বছর সংসার করার পর রাজার থেকে এই ধরনের ব্যবহার আশা করেনি মধুবনী। নিজেও বিশ্বাস করতে পারছেন না সেই ঘটনা।

ভিডিওতে দেখা যাচ্ছে মধুবনী কান্না করতে করতে নিজের ভাইয়ের কাছে রাজার নামে অভিযোগ করছে। রাজা এতবছরের দাম্পত্য সম্পর্কের পরেও পরকীয়ায় জড়িয়ে পড়েছে। তার জীবনে এসেছে অন্য নারী। আর এ কথাই কাঁদতে কাঁদতে জানাচ্ছেন মধুবনী। রাজার থেকে এরম একটা ব্যবহার তিনি সত্যিই আশা করেননি। তবে কি এবারে শেষ হতে চলেছে দীর্ঘ এত বছরের সুখী দাম্পত্য জীবন?

আরও পড়ুনঃ রুদ্র ঈশিতার ঘ’নিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁ’স! ভেঙে গেল হৈমন্তীর ভুল ধারণা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

তবে না চিন্তা করবেন না, এই বিষয়টা পুরোটাই ঘটেছে মজার ছলে। আসলে সোশ্যাল মিডিয়াতে ভীষণই এক্টিভ মধুবনী রাজা। দুজনেই মাঝেমধ্যেই মজার মজার বিভিন্ন ভিডিও বানায়। দর্শকদের মনোরঞ্জন করতে এই ভিডিও বানান তারা। এবারেও মধুবনী সেই ধরনের একটি ভিডিও বানিয়েছেন। ভিডিওটিতে তারক মেহেতা কা উলটা চশমা নামের জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের একটি দৃশ্য অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেখানে দয়া ভাবীর চরিত্রে অভিনয় করছেন তিনি এবং রাজার নামে অভিযোগ করছেন। আর এই ভিডিও দেখে তো রাজা মধুবনীর ভক্তরা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে।

Back to top button