মাত্র ১১ বছর বয়সে অসাধ্য সাধন করলো প্রিয়াঙ্কা পুত্র সহজ! তার প্রতিভা চমকে দেবে আপনাকেও!

টলিউডের (Tollywood Industry) জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) এবং প্রিয়াঙ্কা সরকার। এক অপরকে ভালোবেসে বিয়ে করার পরেও কিছু বছর সংসার করার পর আলাদা হয়ে যায় তাদের রাস্তা। সেই সময় তাদের পুত্র সন্তান এসেছিল তাদের জীবনে। আলাদা হওয়ার কিছু বছর বাদেই আবারো ছেলের কথা ভেবেই এক হয়েছিল রাহুল প্রিয়াঙ্কা।
রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। সেই ছবিতে অভিনয় করতে গিয়েই একে-অপরকে মন দিয়েছিলেন রাহুল- প্রিয়াঙ্কা। তাঁরা আলাদা-আলাদাই থেকেছেন বেশ কয়েক বছর। কো-প্যারেন্টিং করেছেন পুত্রের। তারপর ছেলে সহজের জন্যই এক হয়েছেন। কাটিয়েছেন পুজো দীপাবলি।
এবারে সেই ছেলেই মুখ উজ্জ্বল করলো মা বাবার। ছেলের কাণ্ডে মুখ উজ্জ্বল হলো দুজনের। এত অল্প বয়সে যে সহজ এত সুন্দর কাজ করবে সেটা রাহুল প্রিয়াঙ্কাও ভাবতে পারেননি।
ছোট বয়সে বাবা রাহুলের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছেন ছোট সহজ। তবে এবার সহজের আরও একটি প্রতিভা সামনে এলো সকলের সামনে। মাত্র ১১ বছর বয়সেই আশ্চর্য কাজ করে ফেলল সহজ। তার এই কাজে স্বাভাবিক ভাবেই বেশ গর্বিত তার মা বাবা।
এই অল্প বয়সেই একটি গোটা বই লিখে ফেলল রাহুল-প্রিয়াঙ্কার সহজ। শুধু লিখেছে তা নয়, সহজের লেখা বই প্রকাশও পেয়েছে। যার নাম ‘দ্য় এনচ্যন্টেড গিটার’ (The Enchanted Guitar)।
আরও পড়ুনঃ গভীর রাতে ভয়াবহ অ’গ্নিকাণ্ড! বছর শেষে ভয়ানক দূর্ঘটনার শিকার বাংলার গায়ক! অ’গ্নিদগ্ধ গোটা বাড়ি! কেমন আছেন গায়ক?
ছেলের এত বড় সাফল্যে স্বাভাবিকভাবে গর্বিত বাবা-মা। প্রিয়াঙ্কা নিজেই সেই সাফল্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে লেখেন, ‘ঈশ্বর ওঁকে আশীর্বাদ করুন…’।

