‘আমি ওকে কোনও সুযোগ করে দেব না, আমাকে তো কেউ সুযোগ দেয়নি, আমি কেন…’ সুযোগ পেতে গেলে লড়তে হবে! ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! কার উদ্দেশ্যে এতটা ক’ঠিন অভিনেতা?

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রভাবশালী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chattopadhyay) এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমাকে যেভাবে তিনি সমৃদ্ধ করেছেন, তার স্বীকৃতিস্বরূপ এই সম্মান তাঁর প্রাপ্য। শিশু শিল্পী হিসেবে শুরু করে রোমান্টিক হিরো, তারপর শক্তিশালী চরিত্রাভিনেতা প্রসেনজিতের অভিনয় যাত্রা নিজেই এক ইতিহাস।
শুধু বাংলা নয়, হিন্দি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে। সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতাই তাঁকে আলাদা করে চিনিয়েছে। একাধিক আইকনিক চরিত্রে অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবন ও পেশাদার অবস্থান নিয়েও বরাবর স্পষ্টভাষী প্রসেনজিৎ। সাম্প্রতিক সাক্ষাৎকারেও তার ব্যতিক্রম হয়নি।
এই সাক্ষাৎকারেই নিজের ছেলেকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। প্রসেনজিৎ বলেন, তিনি আশা করেন তাঁর ছেলেকে কেউ আলাদা করে ব্রেক দেবে বা বড় কোনও কাজ পাইয়ে দেবে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, কোনওভাবেই তিনি ছেলের জন্য সুযোগ তৈরি করবেন না। তাঁর মতে, নিজের লড়াই নিজেকেই লড়তে হয়, সেটাই জীবনের আসল শিক্ষা।
এই প্রসঙ্গ টেনে প্রসেনজিৎ বলেন, তাঁর বাবাও ছিলেন পরিচিত অভিনেতা, তবুও তাঁকে নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হয়েছে। সেই কারণেই তিনি বলেন, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হলেও কারও বাবা হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রভাব খাটাতে চান না। তাঁর ছেলেকেও সেই একই পথেই হাঁটতে হবে বলে সাফ জানিয়ে দেন অভিনেতা।
আরও পড়ুনঃ ‘সারা জীবন হিরোরা মা’রপিট করে, আমরা প্লিজ ছেড়ে দিন বলে কেঁদে ম’রি… এবার আমি প্যা’দা’বো’! একেবারে অন্য রূপে ধরা দিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির হুঙ্কার!
এছাড়াও তিনি বলেন, রাইমা সেন, রানী মুখার্জি ও কোয়েল মল্লিকের মতো অভিনেত্রীরা তাঁর থেকে অনেক ছোট, যাঁদের কোলে নিয়ে তিনি একসময় ঘুরেছেন। তাঁদের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে অস্বস্তির কথাও স্বীকার করেন তিনি। পাশাপাশি জানান, ব্যোমকেশ বা ফেলুদা নয়, তাঁর জন্য কাকাবাবু চরিত্রটাই সবচেয়ে মানানসই, যেটি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার চরিত্র।

