‘এখন মনে হচ্ছে মেয়ে না হলে ভালো হতো…’ কন্যা সন্তান নিয়ে বি’স্ফোরক কন্টেন্ট ক্রিয়েটার প্রিয়াঙ্কা! কেন এমন বললেন তিনি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অগ্নিপরীক্ষা’-র সেই পরিচিত মুখ স্বরলিপি চ্যাটার্জী (Swaralipi Chatterjee) বর্তমানে অভিনয়ের পর্দা থেকে দূরে থাকলেও নিজের এক ভিন্ন পরিচিতি তৈরি করেছেন। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন একজন সফল উদ্যোক্তা এবং সঞ্চালিকা। তাঁর ক্যাফে ‘আবার বৈঠক’ যেমন ভোজনরসিকদের প্রিয় গন্তব্য, তেমনই তাঁর একই নামের পডকাস্ট চ্যানেলটি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম। টলিউড অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিত্বরা তাঁর এই শো-তে এসে জীবনের অকথিত গল্প শুনিয়ে যান, যা দর্শকদের কাছে এক নতুন ধরনের বিনোদন হয়ে উঠেছে।

সম্প্রতি এই পডকাস্টের অতিথি হিসেবে দেখা গেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর প্রিয়াঙ্কাকে, যাঁদের ইউটিউব চ্যানেলটি ‘প্রিয়ার্ণব’ (Priyarnab) নামে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই চ্যানেলটি মূলত মজার ছোট ভিডিও বা কমেডি ভাইনস-এর জন্য বিখ্যাত। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের হাসিখুশি মুহূর্তগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এছাড়াও বাস্তববাদী বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করেও তারা ভিডিও বানিয়ে থাকেন। স্বরলিপির শো-তে এসে এই জুটি তাঁদের ব্যক্তিগত রসায়ন এবং কনটেন্ট ক্রিয়েটর হওয়ার পেছনের সংগ্রামের গল্প শেয়ার করেছেন, যা তাঁদের অনুরাগীদের মধ্যে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পডকাস্ট শো এসে প্রিয়াঙ্কা জানিয়েছেন তার খারাপ লাগার কথাগুলি। আরজি কর আবহে সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউড তারকা প্রত্যেকেই যখন নিরাপত্তাহীনতায় ভুগছেন, ঠিক তখনই প্রিয়াঙ্কার একটি মন্তব্য নতুন করে বিতর্কের পাশাপাশি এক গভীর যন্ত্রণার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে। সমাজের বর্তমান পরিস্থিতি এবং নারী নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি অত্যন্ত আবেগপ্রবণ ও বিস্ফোরক কিছু মন্তব্য করেন।

প্রিয়াঙ্কা জানান, বর্তমান সময়ে দাঁড়িয়ে মেয়েরা একদমই সুরক্ষিত নয়। আরজি কর হাসপাতালের মর্মান্তিক কাণ্ড থেকে শুরু করে প্রতিনিয়ত ঘটে চলা নারী নির্যাতনের ঘটনাগুলো তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। এই নিরাপত্তাহীনতার কথা বলতে গিয়েই তিনি এক চরম আক্ষেপের সুর ধরেন। তিনি সরাসরি জানান, বর্তমানের যা পরিস্থিতি এবং চারপাশে যে ধরনের পাশবিক ঘটনা ঘটছে, তাতে তাঁর মনে হয় যে তাঁর মেয়ে না হলেই বোধহয় ভালো হতো। একজন মায়ের মুখ থেকে এমন কথা শোনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্বরলিপির এই পডকাস্টে প্রিয়াঙ্কা আরও জানান যে, বর্তমানে মেয়েদের কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে বা সময়ের মধ্যে সুরক্ষিত ভাবার উপায় নেই। পেশাগত জায়গা থেকে শুরু করে কর্মক্ষেত্র সর্বত্রই যেন এক অদৃশ্য ভয় তাড়া করে বেড়াচ্ছে। বর্তমান সময়ের ডিজিটাল ট্রেন্ড এবং ‘প্রাইভেসি’ বা ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও অত্যন্ত স্পষ্ট ও সাহসী মতামত প্রকাশ করেছেন। এছাড়াও বর্তমানে ‘ডেইলি ভ্লগিং’-এর যে জোয়ার চলছে, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা তাঁদের জীবনের প্রতি মুহূর্ত ক্যামেরাবন্দি করে দর্শকদের সামনে পরিবেশন করেন, সেই বিষয়ে প্রিয়াঙ্কা তাঁর তীব্র আপত্তির কথা জানিয়েছেন।

আরও পড়ুনঃ পরিণীতা প্রথম নয়, এর আগেও অভিনয় করেছেন প্রিয় পারুল! জানেন কোথায় প্রথম বার অভিনয় করতে দেখা গিয়েছিল ঈশানী চ্যাটার্জিকে?

প্রিয়াঙ্কা মনে করেন, একজন মানুষের ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে একটি নির্দিষ্ট সীমারেখা থাকা জরুরি। বর্তমানে ভিউজ বা জনপ্রিয়তার নেশায় অনেকেই নিজের শোওয়ার ঘর থেকে শুরু করে অতি ব্যক্তিগত মুহূর্তগুলোও পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। প্রিয়াঙ্কার মতে, “কার বিছানার চাদর কী রঙের, বা কে কী রঙের শাড়ি পরছেন” এসব খুঁটিনাটি তথ্য দর্শকদের জানানোর মধ্যে কোনো সৃজনশীলতা নেই।

Back to top button