দীর্ঘ বিরতির পর ফের টেলিভিশনের পর্দায় প্রীতি বিশ্বাস! স্বামী রাহুলের হাত ধরেই তার প্রত্যাবর্তন! কোথায় দেখা যাবে অভিনেত্রীকে?

ছোটপর্দার জনপ্রিয় জুটি রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ বরাবরই বেশি। ২০২৪ সালের আগস্ট মাসে তাঁদের কোল আলো করে আসে কন্যাসন্তান আয়রা। তারপর থেকে অভিনয়ের জগৎ থেকে অনেকটাই দূরে ছিলেন প্রীতি। মেয়েকে সময় দেওয়াই ছিল তাঁর প্রধান অগ্রাধিকার। তবে এবার দীর্ঘ বিরতির পর অভিনেত্রীর পর্দায় ফেরার খবর সামনে আসতেই উচ্ছ্বসিত ভক্তরা।

অনেকদিন ধরেই প্রীতির অনুরাগীরা জানতে চাইছিলেন, তিনি কবে আবার অভিনয় বা টেলিভিশনের পর্দায় ফিরবেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভক্তের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, মেয়ে আর একটু বড় হলে এবং সবকিছু বুঝতে শিখলে তবেই তিনি নিয়মিত কাজে ফিরবেন। তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, আপাতত মাতৃত্বই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।

এদিকে প্রীতির প্রত্যাবর্তনের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। বাস্তব জীবনের সঙ্গী রাহুল মজুমদারের সঙ্গে তাঁকে আবারও একসঙ্গে দেখা যাবে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন পর এই জুটিকে একই ফ্রেমে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁদের অনুরাগীরা। তবে কোথায় এবং কীভাবে তাঁদের একসঙ্গে দেখা যাবে, তা নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা।

সন্তান জন্মের পর প্রীতি পুরো সময়টাই পরিবারের সঙ্গে কাটিয়েছেন। শুটিং থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন তিনি। এবার তাঁর প্রত্যাবর্তনের খবরে স্বাভাবিকভাবেই দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। অনেকেই আশা করছেন, খুব শিগগিরই তাঁকে আবার নিয়মিত পর্দায় দেখা যাবে।

আরও পড়ুনঃ কোম্পানিতে সায়ন্তনের এন্ট্রি আটকাতে বড় চাল! মোক্ষম সুযোগের অপেক্ষায় ঋষি! সায়ন্তনের বিরুদ্ধে অকাট্য প্রমাণ উজির! দুর্ধর্ষ আজকের পর্ব

অবশেষে সেই অপেক্ষার অবসান। দীর্ঘ বিরতির পর স্বামী রাহুল মজুমদারের সঙ্গে জি বাংলার জনপ্রিয় কুকিং শো ‘শাশুড়ি বউমার রান্নাঘর’-এ অতিথি হিসেবে ফিরছেন প্রীতি বিশ্বাস। এই বিশেষ পর্বে দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা।

Back to top button