দর্শকদের জন্য বিরাট সুখবর! বড় পর্দায় প্রধান চরিত্রে মিঠিঝোরা’র প্রধান অভিনেত্রী!

ছোট পর্দার (Television Industry) এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা এর আগেও বড় পর্দায় কাজ করা সুযোগ পেয়েছেন। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা ছোট পর্দার হাত ধরে উঠে এসেছে বড় পর্দায়। তাদের অভিনয়ের দক্ষতা থাকার কারণে তারা খুব তাড়াতাড়ি কাজের সুযোগ পেয়েছে বড় পর্দায়। সম্প্রতি আবারো ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুযোগ পেলেন বড় পর্দায়।

এর আগে ছোট পর্দার হাত ধরে মিমি, সৌমিতৃষা, ইধিকা, শ্বেতার মতো একাধিক জনপ্রিয় অভিনেত্রী বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন। মিমিকে আমরা প্রথমবার দেখেছিলাম স্টার জলসার গানের ওপারে ধারাবাহিকে। তারপর তো সরাসরি বড় পর্দাতেই সুযোগ পেয়েছেন অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন। অন্যদিকে সৌমিতৃষাও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন। শেষবার তাকে দেখা গিয়েছিল মিঠাই ধারাবাহিকে অভিনয় করতে। বর্তমানে বড় পর্দায় দাপিয়ে কাজ করছেন, ওয়েব সিরিজ জগতেও পা রেখেছেন ইতিমধ্যেই।

এবারে বড় পর্দায় জি বাংলার অভিনেত্রী

অন্যদিকে জি বাংলার এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক পিলুতে অভিনয় করতেন অভিনেত্রী ইধিকা। সাম্প্রতিককাল ইধিকাও বড়পর্দায় পা রেখেছেন। বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের সঙ্গেও কাজ করে নিয়েছেন। এবারে সেরকমই জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিকের প্রধান অভিনেত্রী সুযোগ পেলেন বড় পর্দায়।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল মিঠিঝোরা। ধারাবাহিকটি দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে টিভির পর্দায় চলছে। ধারাবাহিকে অভিনেত্রী আরাত্রিকা, স্বপ্নিলা, দেবাদৃতার পাশাপাশি আরও অসংখ্য অভিনেতা অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাচ্ছে। এবারে এই ধারাবাহিকেরই প্রধান অভিনেত্রীকে দেখা যেতে চলেছে বড় পর্দায়।

আরও পড়ুনঃ টিআরপিতে জলসার মহা ধামাকা! বছরের শুরুতেই দুই চ্যানেলের জোরদার টক্কর! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

এবারে বড় পর্দায় পা রাখতে চলেছেন মিঠিঝোরা ধারাবাহিকের অভিনেত্রী রিয়া গাঙ্গুলী। ধারাবাহিককে যাকে আমরা নায়িকার বোন নীলুর জা এর চরিত্রে দেখতে পেয়েছি। বরবাদ ছবিতে ইধিকা পাল এবং নুসরাত জাহানের পাশাপাশি রিয়া গাঙ্গুলীকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। অভিনেত্রীর ভক্তরা এই সুখবর শুনে তো ভীষণই খুশি। বড় পর্দায় অভিনেত্রীকে দেখার উত্তেজনা কেউই ধরে রাখতে পারছে না। তবে অভিনেত্রীর চরিত্রটা একেবারে অন্যরকম হতে চলেছে এই ছবিতে।

actress

Back to top button