গান ছেড়ে খেলার মাঠে ইমন-জয়! জিতবে কে? ইস্ট বেঙ্গল নাকি মোহন বাগান! মুখোমুখি দ্বন্দ্বে দুই শিল্পী!

বাংলা সংগীত জগতের (Music Industry) দুজন জনপ্রিয় সংগীত শিল্পী হলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং জয় সরকার (Joy Sarkar)। দুজনেই দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বাংলা সংগীত জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। জয় সরকার একজন সংগীত শিল্পী (Singer) হওয়ার পাশাপাশি সংগীত সুরকারও (Music Composer) বটে। দুজনেই সঙ্গীত জগতের বিশিষ্ট তারকা। তবে এবারে এই দুই তারকার মধ্যেই বাঁধলো লড়াই। বর্তমানে সেই ভিডিও সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ভিডিওতে দুজনকে দাঁড়িয়ে মুখোমুখি কথা কাটাকাটি করতে শোনা গিয়েছে।
কিছুদিন আগে ইমন চক্রবর্তীর গাওয়া গান অস্কার পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছে। এই প্রথমবার কোন বাঙালি সংগীত শিল্পীর গাওয়া গান অস্কার পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মনোনীত হয়েছে। সেই নিয়ে সারা সোশ্যাল মিডিয়াতে গায়িকাকে নিয়ে হইচই পড়ে গিয়েছে। তার কিছুদিন পরেই আবার বিতর্কের মুখে পড়েছিলেন ইমন। কলকাতায় এক গানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গান গাইতে গিয়েছিলেন ইমন। সেখানেই এক শ্রোতা তাকে হিন্দি গান গাওয়ার অনুরোধ করে, কিন্তু এমন সেই ভক্তের অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং তার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। যার ফলে সারা সোশ্যাল মিডিয়ায় ট্রোল সমালোচনা করা হয়েছে ইমনকে নিয়ে।
নতুন বিতর্কে ইমন চক্রবর্তী
সেই বিতর্ক কাটতে না কাটতে আরো এক বিতর্কের সাথে জড়িয়ে পড়লেন ইমন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সুরকার জয় সরকারের সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগানের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ইমন। ভিডিওতে দেখা যাচ্ছে কোন একটি অনুষ্ঠান বাড়িতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে জয় এবং ইমন। সেখানেই জয় সরকারের সাথে খাওয়ার ভাগ করে নিচ্ছেন তিনি। জয়ের প্লেট থেকে ফিস ফ্রাই খাচ্ছেন ইমন।
হঠাৎ করেই দুজনের মধ্যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। আসলে জয় সরকার মোহনবাগান দলের সমর্থক এবং উল্টোদিকে ইমন চক্রবর্তী একেবারে খাঁটি বাঙাল তিনি ইস্টবেঙ্গল দলের সমর্থক। তাই নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে যায়।
আরও পড়ুনঃ খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় রোহন-সৌমিতৃষা! আসছে প্রধান চ্যানেলের নতুন মেগা!
তবে না, চিন্তা করবেন না বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ বা সিরিয়াস কিছু নয়। পুরোটাই হয়েছে মজার ছলে। জয় এবং ইমন দীর্ঘ কয়েক বছর ধরে একসঙ্গে কাজ করছেন। এমনকি গানের রিয়েলিটি শোতে ও বিচারকের আসনে দুজনকে পাশাপাশি দেখা গিয়েছে বহুবার। সেই থেকে তাদের বন্ধুত্ব বেশ গভীর। আর তাই দুই বন্ধু যখন একসঙ্গে হয়েছে সেই কারণে খুনসুটিতে মেতে উঠেছিলেন। ইমন বলে জয় ইস্টবেঙ্গল তো উল্টোদিকে জয় বলে জয় মোহনবাগান। আর বর্তমানে দুজনেরই এই খুনসুটি ভিডিও ভাইরাল।

