প্রথমবার প্রেম নিয়ে মুখ খুললেন পারুল! অকপটে বলে দিলেন প্রেমিকের নাম! আপনি কি জানেন বাস্তবে অভিনেত্রী কার ‘পরিণীতা’?

জি বাংলার পর্দায় (Zee Bangla) কদিন আগেই শুরু হওয়া নতুন ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরিণীতা (Parineeta)। জি বাংলা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে এই ধারাবাহিক শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগেই। ইতিমধ্যেই ধারাবাহিকটি টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে শুরু করেছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee) এবং অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)।
অভিনেতা উদয় প্রতাপ সিংকে তো আমরা অনেকেই চিনি। এর আগে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছে উদয়। এই প্রথমবার কোন ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। তবে ঈশানি প্রথমবার কাজ করছে টেলিভিশনের পর্দায়, এটাই তার প্রথম প্রজেক্ট।
ঈশানি হলো দুর্গাপুরের মেয়ে। কাজে সূত্রে কলকাতাতে থাকছেন বহু বছর ধরে। মডেলিং জগতে বেশ পরিচিত ঈশানি। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছে এর আগে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেডি ব্রেবন কলেজ থেকে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনা করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান তার অভিনয় জীবনে আসার গল্প, কাজ করার অভিজ্ঞতা এবং মনের মানুষের সম্পর্কে। ঈশানি জানিয়েছেন পড়াশুনার পাশাপাশি মডেলিং করতেন তিনি। সেই থেকে অভিনয়ের প্রতি ভাল লাগা তৈরি। ছোটবেলায় অনেক অভিনয়ের কোর্স করেছেন। কিন্তু ইচ্ছে ছিল পড়াশোনা করে সেই নিয়ে কিছু করার। তবে এখন তিনি নিজের মনের ইচ্ছেটা বদল করেছে। এখন অভিনয় নিয়েই এগোনোর ইচ্ছা। অভিনেত্রী জানিয়েছেন যখন প্রথম তিনি অডিশনের জন্য এসেছিলেন তখন কিছুই জানতেন না। পরিচালক তাকে হাতে ধরে শিখিয়েছে এমনকি সহ অভিনেতা উদয় খুব সাহায্য করে তাকে। কোন কিছু ভুল হলে তাকে বলে বুঝিয়ে দেয় ।পরিচালক বকা দিলে মন খারাপ না করে কাজ করতে বলে।
প্রথম যেদিন অডিশনের জন্য ফোন এসেছিল সেদিন অভিনেত্রীর বিশ্বাসই হয়নি। অভিনেত্রী জানান মডেলিং এর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেন সেই দেখেই হয়তো তাকে পছন্দ করেছিল। তারপর তার কাছে অডিশনের জন্য কল আসে। এই পারুল চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক কিছু শিখতে হয়েছে। নতুন ভাষা, কথা বলার ধরন সবকিছু শিখছেন। ধীরে ধীরে দর্শকের মন জয় করার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ খুলে গেল মুখোশ! তিতির নন্দিনীকে হাতেনাতে ধরল আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এছাড়াও অভিনেত্রী নিজের মনের মানুষের সম্পর্কে দিন খোলাখুলি জানান। অভিনেত্রী বলেন “যেদিন ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও এসেছিল সেদিন আমি দূর্গা পূজার জন্য আমার বাড়িতে ফিরে যাচ্ছিলাম। প্রোমো ভিডিও দেখে অনেক ভুল সমালোচনা, ট্রোল দেখেছি কমেন্ট বক্সে। তবে আমার খুব কাছের একজন সে আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছে। সে আমার খুব কাছের মানুষ।” নিজের কথার মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন তার জীবনে মনের মানুষ রয়েছে। তবে কে সেই ব্যক্তি সেটা এখনো জানা যায়নি।

