বাড়ি ছাড়লো রায়ান! নায়ককে বাড়ি ফেরাতে একি করল পারুল! দুর্ধর্ষ ধারাবাহিকের নতুন প্রোমো

জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। মাত্র কয়েক দিনের মধ্যেই এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে।
এতদিন ধরে ধারাবাহিকটি যারা দেখে আসছেন তারা বুঝতেই পেরেছেন, নায়কের পরিবারে তার দাদুর কথায় শেষ কথা। তার দাদুকে সবাই শ্রদ্ধা করে এবং ভয় পায়। তাই দাদুর কথা মত অসম্মতি থাকা সত্ত্বেও রুকুর বিয়ে হয় গোপালের সাথে। সম্প্রতি দর্শকরা দেখেছেন, অদ্ভুতভাবে পারুলের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে রায়ানের।
যদিও এই বিয়েতে রায়ানের কোন মত ছিল না। সে প্রথম থেকে জানত যার সাথে পারুলের বিয়ে হতে চলেছে সেই ছেলেটা একটা লম্পট। নেশা করে পড়ে থাকাই তার কাজ। মিথ্যা কথা বলে পারুলের সাথে বিয়ে করছে সে। যার ফল স্বরূপ পারুলের জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু পারুল রুকুর বিয়েটা আটকাতে দেয়নি, তাই জন্য প্রতিশোধ নিতে রায়ান সবকিছু জানা সত্ত্বেও চুপ করেছিল। কাউকে কিছু জানায়নি।
কিন্তু এটা যে তার উপরেই এত বড় সর্বনাশ নামিয়ে আনবে সেটা হয়তো বুঝতেও পারেনি রায়ান। বিয়ের দিন পারুলের হবু বরের খারাপ আচরণের জন্য একটা বিবাদের সৃষ্টি হয় আর তার ফলে বিয়েটা বাতিল হয়ে যায়। আর তারপরেই দাদুর কথা রাখতে একপ্রকার বাধ্য হয়ে পারুলকে বিয়ে করে রায়ান। কিন্তু মন থেকে পারুলকে সে কোনভাবেই মেনে নিতে পারেনি।
আরও পড়ুন: “রাত আড়াইটে, আমার স্ত্রী প্রাক্তনের সঙ্গে পালিয়ে গিয়েছে”- সাক্ষাৎকারে নিজের অন্ধকার জীবন নিয়ে অকপটে ভাস্বর চ্যাটার্জি
পরিণীতা ধারাবাহিকের নতুন প্রোমো
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এই ভিডিওতে দেখা যায়, রায়ান নিজের বাড়িতে সবাইকে জানিয়ে দেয় পারুল এই বাড়িতে থাকলে সে এখানে থাকবে না। দাদু বলে, তাহলে রায়ানকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন রায়ান সেখান থেকে চলে যায়। এরপর পারুল কলেজে যায় রায়ানকে ফিরিয়ে আনতে। রায়ান পারুলকে স্পষ্ট জানিয়ে দেয় তাদের মধ্যে যে বিয়ে হয়েছে এটা যেন এখানে কেউ না জানে। পারুল বলে সে কাউকে বলবে না কিন্তু এর বদলে রায়ানকে বাড়ি ফিরতে হবে। সেই কথা শুনতে অস্বীকার করায় পারুল সবাইকে মাইকে নিয়ে এই কথাটা জানাতে যায়। তখনই রায়ান এসে তাকে আটকায়। পারুল বলে, যদি সে না যায় তাহলে এই কথাটা ফাঁস হয়ে যাবে। বিপাকে পড়ে রায়ান।
https://fb.watch/wmEheICsg4/

