রায়ানের মুখে ক্যাকটাস ঘষে দেওয়ার প্রতিজ্ঞা করল পারুল! জমে ক্ষীর আজকের পর্ব

সম্প্রতি জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে আরও একটি নতুন ধারাবাহিক পরিণীতা (Parineeta)। গত ১১ই নভেম্বর থেকে ধারাবাহিকটি রাত আটটায় টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। নতুন এই জুটির গল্পই তুলে ধরা হবে পরিণীতা ধারাবাহিকের হাত ধরে। ধারাবাহিকটি জি বাংলার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হয়েছে। পারিবারিক গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে পারুল এবং রায়ানের প্রথম দেখাতেই ঝগড়া লেগে গেছে। পারুলদের বাড়ির পোষা গরু লক্ষ্মীকে নিয়ে রায়ান যা নয় তাই বলায় পারুলও তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়েছে। এদিকে রায়হানকে তো সবাই পারুলের হবু বর হিসেবে ভেবে ভুল করেছে। তাই জন্য বারবার পারুলের বাড়ির লোকজন তাকে জামাই বলে সম্বোধন করছিল, কিন্তু তাদের সেই ভুল ভাঙিয়ে দেয় রায়ান। সে জানায় সে বসু পরিবারের নাতি। এরপর পারুলের বাবাকে তার দাদুর সঙ্গে দেখা করতে বলে চলে যায়।

এরপর রায়ান তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে পারুলকে পাত্রপক্ষ দেখতে আসে। পারুলকে দেখতে এসে পাত্রপক্ষের তো তাকে ভীষণ পছন্দ হয়ে যায়। তবে পারুলের বাবা জানায় তার মেয়ে বিয়ের পরেও পড়াশোনায় চালিয়ে যেতে চায়। সেই অনুমতি যেন তার মেয়েকে দেওয়া হয় তাহলেই সে মন থেকে এই বিয়েতে রাজি হবে। পারুলও নিজের পড়াশোনা করার কথা জানায়। এই কথা শুনে প্রথমে পাত্রের বাবা-মা রাজি না হলেও পাত্র রাজি হয়ে যায়। ছেলেটাকে দেখেই মনে হচ্ছিল তার স্বভাব চরিত্র মোটেই ভালো নয়।
অন্যদিকে গ্রামের বাড়িতে পৌঁছে যায় রায়ানরা। সেখানে পৌঁছে গ্রামের মানুষরা তাদের অনেক আদর আপ্যায়ন করে স্বাগত জানায়। এরপরে সবার সঙ্গে কথা বলতে বলতে বাড়িতে আসে রুক্মিণীর হব স্বামী গোপাল। যাকে তার দাদু তার জন্য পছন্দ করেছে। গোপাল ভীষণই ভালো একজন ছেলে, কিন্তু রুক্মিণী এই বিয়ে করতে একেবারেই চায়না। ওদিকে গোপাল বসুর বাড়িতে গিয়ে পারুলের গুনগান করতে থাকে। এরপরে সন্ধ্যেবেলা গোপাল এসে পারুলকে বসু বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু পারুল ভাবে হয়তো রায়ান তার দাদুকে গিয়ে পারুলের নামে নালিশ করেছেন তাই পারুল যেতে ভয় পায়। কিন্তু গোপাল থেকে আশ্বাস দিয়ে নিয়ে যায় বসু বাড়িতে। সেখানে গেলে দাদু তার পড়াশোনার কথা শুনে তাকে একটা কলম উপহার দেয়, আর পারুলকে আশীর্বাদ করে।
আরও পড়ুনঃ ফের যৌ’ন হে’নস্থার শিকার এক নাবালিকা! গ্রেফতার পন্ডিত অজয় চক্রবর্তীর প্রিয়জন!
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রায়ান পারুলকে জিজ্ঞাসা করছে, তার যে ক্যাকটাস গাছটা ছিল সেটা কোথায়। পারুল বলে, গাছে জল না দেওয়ার গাছ মরে গিয়েছিল আর তাই সে ফেলে দিয়েছে। রায়ান বলে কারো জিনিস না বলে ধরাতে চুরি করা বলে। গাছটা তার একদিনের মধ্যে চাই। পারুল তখন প্রতিজ্ঞা করে সে ওই মরা গাছ রায়ানের মুখে ঘষে দেবে। একটু একটু করে বন্ধুত্বের দিকে এগোচ্ছে রায়ান পারুলের সম্পর্ক।

