ফের যৌ’ন হে’নস্থার শিকার এক নাবালিকা! গ্রেফতার পন্ডিত অজয় চক্রবর্তীর প্রিয়জন!

যত দিন যাচ্ছে অরাজকতা বেড়েই চলেছে। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ শাসন আর শোষণ এই দুটো জিনিস ছাড়া আর কিছুই বোঝে না। ক্ষমতাবান থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই মানসিক দিক থেকে অসুস্থ। আর সেই অসুস্থতার লক্ষণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা সমাজে। যার অন্যতম উদাহরণ হয়ে উঠেছে আর.জি.কর (R. G. Kar) -এর তিলোত্তমা। তবে এখানেই থেমে নেই। অসুস্থ মানুষরা তাদের অসুস্থ মানসিকতা আর পরিচয় দিয়েই চলেছে।
গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে মানুষের লালসার শিকার হচ্ছে হাজার হাজার নারী। বাদ পড়ছে না অবলা জীবেরাও। একটি ঘটনা ঘটার পর সেটাকে সামলে উঠে আবার নতুন করে নতুন উদ্যমে নতুন একটা দিন শুরু করতে না করতেই আবারও এমন একটা মর্মান্তিক ঘটনা এসে উপস্থিত হচ্ছে যা দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ। যদিও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে গোটা দেশবাসী। সমাজের একাধিক গণমান্য ব্যক্তি তথা সেলিব্রেটিরাও রাস্তায় নামছে প্রতিবাদ করতে।
যদিও এই প্রতিবাদের পরেও এখনো কোনো বিচার পাওয়া যায়নি। আর এর মাঝেই ঘটে চলেছে আরো অনেক আনাচার। রুপোলি জগতে যে অন্ধকার লুকিয়ে রয়েছে একটু একটু করে তা প্রকাশ পাচ্ছে সমাজের সামনে। ভালো মানুষের মুখোশ পরে যারা আড়ালে নিজের লালসা ক্ষুধা নিবারণ করে তাদের নোংরা চেহারাটা জানতে বাকি থাকছে না মানুষের। আবারো এমনই একটা অত্যন্ত জঘন্য ঘটনার সম্মুখীন হল গোটা সমাজ।
অপরাধীর তালিকায় অজয় চক্রবর্তী প্রিয়জন
বাংলায় সংস্কৃতি মানুষের জীবনের একটা অন্যতম অঙ্গ। শিল্পকে মানুষ পুজো করে। আর সেই শিল্পের পূজারী হলেন শিল্পীরা। কাজেই শিল্পীদেরও এই মানব সমাজে অনেক কদর। তাদের অনেক সম্মান। কিন্তু সেই সম্মানের দাম রাখতে পারেনা অনেকেই। যে শিল্পীকে ভগবান মেনে সাধারন মানুষ তাদের অনুসরণ করেন সেই শিল্পীরাই যখন ভক্ষক হয়ে ওঠে তখন সত্যিই এর থেকে অসহায় অবস্থা হয়তো আর হয় না।
আবারো ভক্ষক হয়ে উঠলেন এক শিল্পী। মুম্বইয়ে গ্রেফতার হলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর (Pandit Ajay Chakraborty) ভাই সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। তাকে ট্রানজিট রিমান্ডে আনা হল কলকাতায়। এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে চারু মার্কেট থানার পুলিশ। বুধবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে, তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক সঞ্জয় চক্রবর্তীকে ১৮ নভেম্বর অবধি পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। তদন্ত চলছে।

আরও পড়ুনঃ খুব শীঘ্রই আসছে “গ্রামের মেয়ে ছুটকি”! নায়িকা চরিত্রে থাকছে জনপ্রিয় অভিনেত্রী!

