মিঠাইকে হারাতে ফিরছে শ্যামা তাও আবার জলসায়! চমকে গেলেন তো? পুরোটা পড়ুন, চমক আরো বাকি

সিরিয়ালপ্রেমী দর্শকদের জন্য বিশাল বড় খবর। বেশ কিছু সিরিয়াল নিয়ে বড় আপডেট জানা গেল। নতুন নতুন ধারাবাহিক একের পর এসেই চলেছে বাংলা চ্যানেলগুলিতে। তবে নতুন ধারাবাহিকের ক্ষেত্রে রেকর্ড করে ফেলেছে স্টার জলসা। এত বেশি ধারাবাহিক এসেছে এই চ্যানেলে যে রেকর্ড তৈরি হয়েছে।
তবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে টিআরপি প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার কারণে কিংবা জনপ্রিয়তা কম হওয়ার কারণে ভালো জায়গায় থাকতে পারেনি কোন এক ধারাবাহিক। তখন সেই ধারাবাহিকের সময় পাল্টে দেওয়া হয়েছে কিংবা তাকে সরিয়ে দেওয়া হয়েছে টেলিভিশন থেকে।
এই বিষয়ে স্টার জলসা কিছু কঠিন নিয়ম অনুসরণ করে। টেন্টের প্রযোজক সুশান্ত দাস জানিয়েছেন এই বিষয় নিয়ে। তিনি বলেন স্টার জলসা সেই সব ধারাবাহিককে রেখে দেয় যারা স্লট তালিকায় উপরে উঠতে পারে। সেক্ষেত্রে টিআরপি কম হলে সমস্যা হয় না। প্রমাণ স্বরূপ জি বাংলার কোন ধারাবাহিক টিআরপিতে ১ পেয়েছে কিন্তু স্টার জলসার ধারাবাহিক ১.৫ পেয়েছে সেক্ষেত্রে স্টার জলসার ধারাবাহিক থেকে যাবে সে যতই টিআরপি কম হোক না কেন। কিন্তু যদি দেখা যায় ধারাবাহিকটি স্লট লিড করতে পারছে না তাহলে সেটা বন্ধ করে দেওয়া হবে। ঠিক এমনটাই হয়েছিল বৌমা একঘর এবং মন ফাগুন ধারাবাহিকের ক্ষেত্রে।
তবে এবার বিতর্ক থেকে সরে এসে আপনাদের দেবো নতুন খবর। জি বাংলার জনপ্রিয় জুটি নিখিল আর শ্যামা ফিরে আসছে স্টার জলসায়। টেন্ট প্রযোজনা সংস্থার হাত ধরেই আসছে তারা। শুটিং শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর মাস থেকে এবং তার আগেই প্রথম ঝলক চলে আসতে পারে। অর্থাৎ জি বাংলার এই জনপ্রিয় জুটিকে নিয়ে নিল স্টার জলসা।
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ায় ভরে গেছে। জলসা ভক্তরা ভীষণ খুশি এই জুটিকে পেয়ে। তাদের কাছে নীল জলসার নিজের ঘরের ছেলে। তবে তিয়াসাকে নিয়ে তাদের মনে সন্দেহ রয়েছে। এদিকে শ্যামার অনুরাগীরা দুঃখিত। শ্যামা চলে গেল স্টার জলসায়, তারা বলতে চাইছে যে এর আগেও জি বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী স্টার জলসায় গিয়েছেন কিন্তু পরিণতি খুব খারাপ হয়েছে।
এদিকে স্টার জলসার জনপ্রিয় জুটি রাহুল ব্যানার্জি এবং রুকমা রায় লালকুঠি সিরিয়ালে এসে বিশেষ কিছু ফল দেখাতে পারেননি। তাই কৃষ্ণকলির সেই জনপ্রিয় জুটি জলসায় গেলে কী হবে তাই নিয়ে চিন্তায় রয়েছে জি বাংলার দর্শকরা। কেউ কেউ আবার বলছে আসল বৌ তৃণা তো জলসায় রয়েছে তাই নকল বউ শ্যামাকে নিয়ে চলে যাচ্ছেন নীল।

