“প্রেগনেন্সির মতো সিরিয়াস বিষয় নিয়ে ছেলে খেলা করছে নীলু…” বিরক্ত হয়ে রেগে গেল শৌর্য্য! কী উত্তর দিল নীলু?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি অন্যসব হবে মেগা সিরিয়ালের থেকে আলাদা কারণ তার গল্পের বিশেষত্ব। এই ধারাবাহিকে একজন নায়ক একজন নায়িকা নন, একইসঙ্গে দুজন জনপ্রিয় নায়ক এবং দুজন জনপ্রিয় নায়িকা ‘মিঠিঝোরা’- কে টিভি পর্দায় ফুটিয়ে তুলছেন। ধারাবাহিকটি তিন বোনের গল্প তুলে ধরেছে এবং তিন বোনের কঠিন সংগ্রাম দেখানো হচ্ছে। ‌গল্পের দ্বিতীয় নায়িকা নীলু প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলেছে। ‌অফস্ক্রিনে বিষয়টি নিয়ে অসন্তুষ্ট নায়ক শৌর্য্য।

‘মিঠিঝোরা’ ধারাবাহিকের শুরুতেই অদল বদল হয়ে গেছে ‌নায়ক-নায়িকা। ‌বিয়ের পিঁড়িতে বধূ বদল, বদলে দিয়েছে রাই, নীলু, শৌর্য্যের জীবন। নীলুকে বিয়ে করে মন থেকে ভালো নেই ‌শৌর্য্য।‌ নীলুর একের পর এক মিথ্যে ভালোর মধ্যেও যেন কাঁটা হয়ে ফুটছে। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, মাতৃত্ব নিয়ে মিথ্যে কথা বলেছে নীলু। শুধু স্বামী, পরিবারের সবার ভালোবাসা পেতে। সে জানে, একদিন সত্যিটা সামনে আসবে। তাও কেন? প্রশ্ন তুলছেন দর্শক।

সম্প্রতি সাক্ষাৎকারে এসেছিলেন ধারাবাহিকের শৌর্য্যের চরিত্রে অভিনয় করা অভিনেতা সপ্তর্ষি রায় এবং নীলুর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী দেবাদৃতা বসু। নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন এই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে তাঁকে। তবে চরিত্রটি দর্শকদের চোখে মোটেই পছন্দের নয়। ‌ফলে সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় কটূক্তির বন্যা। নীলুর ট্রোল প্রসঙ্গে নায়িকা বললেন, তিনি তাঁর মতো করে নিজের কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে দর্শকদের সাপোর্ট চাইছেন তিনি।‌

পাশে বসে শৌর্য্য‌ ধারাবাহিক প্রসঙ্গে কথা তোলেন। আগে সাধারণত ‘মিঠিঝোরার’ আড্ডা মানেই নীলু ও শৌর্য্যের মাঝে থাকতো রাই।‌ কিন্তু সেদিন একা আড্ডা দিয়েছেন ‌শৌর্য্য ও নীলু। পর্দায় রাইকে এখনো মনে মনে ভালোবাসে শৌর্য্য। হাসিমুখে অভিনেতা কিন্তু বলেই দিলেন, রাইকে তিনি মিস করছেন। কিন্তু রাই এখন নিজের চাকরি জীবনে অধিক মনোযোগ দিচ্ছে। ‌কানাঘুষো চলছে, বস অনির্বাণের সঙ্গে ‘বিশেষ’ সম্পর্ক আছে রাইপূর্ণার।

আরও পড়ুন: রোহিনীর বরের পরিচয় জানলো সকলে! গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্ব

কথার মাঝেই উঠে আসে ধারাবাহিকের নীলুর মিথ্যে প্রেগনেন্সির প্রসঙ্গ। ‌অভিনেতা সপ্তর্ষি বলেন, পর্দায় নীলু তাঁর ভালোবাসার মানুষটিকে ঠকাচ্ছে। মাতৃত্বের মতো এমন একটি বিষয়ের সঙ্গে সবার ইমোশন জড়িয়ে থাকে। তাই নিয়ে ছেলেখেলা করছে নীলু। তাই একটা সময় পর সবটা যখন জানাজানি হবে, এখন ভালোবাসার মানুষটির বিশ্বাস হারাবে সে। নীলুর এহেন আচরণের জন্য সবার চোখে খারাপ হয়ে উঠবে ‘মিঠিঝোরার’ রাই-এর বোন।

 

Back to top button