৭৬ বছর বয়সে নিভে গেল এক উজ্জ্বল আলো! না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেত্রী! শোকস্তব্ধ বিনোদন জগৎ!

হঠাৎই নেমে এল গভীর শোকের ছায়া। থিয়েটার, সিনেমা এবং টেলিভিশনের পরিচিত এক মুখের প্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছে শিল্পী মহল। দীর্ঘদিন ধরে যিনি নিজের কাজ দিয়ে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছেন, তাঁর না ফেরার খবর অনেকের কাছেই এখনও অবিশ্বাস্য।
অভিনয় আর মঞ্চচর্চার মাধ্যমে ধীরে ধীরে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। সহকর্মীদের কাছে ছিলেন ভীষণ শ্রদ্ধেয় এবং স্নেহের মানুষ। কাজের প্রতি নিষ্ঠা আর ব্যক্তিত্বের দৃঢ়তা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।
এই কঠিন সময়ে পরিবারের শোকও স্পষ্ট হয়ে উঠেছে। তাঁর ছেলে, চলচ্চিত্র নির্মাতা Kanu Behl সোশ্যাল মিডিয়ায় মাকে স্মরণ করে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন। সেখানে মায়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা, শ্রদ্ধা আর নির্ভরতার কথা উঠে এসেছে স্পষ্টভাবে।
ছেলের কথায়, তাঁর মা ছিলেন শক্তির জায়গা, পথ দেখানো মানুষ। তিনি লিখেছেন, মায়ের হাসি, উষ্ণতা আর ভালোবাসা সারাজীবন তাঁর মনে থেকে যাবে। এই আবেগঘন বার্তা ছুঁয়ে গিয়েছে বহু মানুষকেই, অনেকেই শোক প্রকাশ করেছেন মন্তব্যে।
আরও পড়ুনঃ শুটিং শুরুর দিনেই অঘটন! নতুন সিরিজ ‘তারকাটা’র সেটে গুরুতর আহত বিক্রম চট্টোপাধ্যায়! এখন কেমন আছেন অভিনেতা?
শেষ পর্যন্ত জানা যায়, ১৬ মার্চ ৭৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব Navnindra Behl। তাঁর চলে যাওয়া বাংলা তথা ভারতীয় বিনোদন জগতের জন্য এক বড় ক্ষতি হয়ে রইল।