রেগে গিয়ে মাঝপথে গান বন্ধ করে স্টেজ ছাড়লেন মোনালি ঠাকুর! কি ঘটেছিল সেই দিন?

সঙ্গীত জগতের (Musical Industry) জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন মোনালি ঠাকুর (Monali Thakur)। অনেক ছোট থেকেই গানকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। খুব অল্প বয়স থেকেই প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। একের পর এক ছবিতে নিজের গানের মাধ্যমে মাতিয়ে রেখেছিলেন সবাইকে।
আমরা সকলেই জানি জনপ্রিয় গায়ক গায়িকারা মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যান। যেখানে হাজার হাজার দর্শক তাদের গান শোনার জন্য উপস্থিত হয়। দূর দুরন্ত পর্যন্ত বিভিন্ন কনসার্ট করতে যেতে হয় তাদের। মোনালি ঠাকুরও তাদের মধ্যে অন্যতম দেশ-বিদেশে মোনালি ঠাকুরের কনসার্ট হয়ে থাকে। বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে কয়েক হাজার কনসার্টে গান গেয়েছেন মোনালি। তবে এভাবে মেজাজ হারাতে কখনোই দেখা যায়নি গায়িকাকে।

সম্প্রতি বেনারস এর একটি জায়গায় কনসার্ট করতে গিয়ে মেজাজ হারালেন মোনালি ঠাকুর। মাঝ পথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন সেখান থেকে। তবে হঠাৎ করে কেনো মেজাজ হারালেন মোনালি? কি হয়েছিল সেই কনসার্টে? এর আগেও বহু গায়ক গায়িকাদের কনসার্টের মাঝে মেজাজ হারাতে দেখা গিয়েছে। তার বিভিন্ন কারণও থাকে। সবসময় তাদের মন মত কোন কিছু না হলে অনেক মেজাজ ঠিক রাখতে পারেনা তারা।
সেরকমই হলো মোনালির সাথে। বেনারসে কনসার্ট করতে গিয়ে মেজাজ হারালে মোনালি। ম্যানেজমেন্টের ব্যবস্থার ওপর বেজায় ক্ষেপে উঠেছেন গায়িকা। তাই মাঝপথে কনসার্ট থামিয়ে শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে আসেন সেখান থেকে। এক ভিডিও বার্তায় গায়িকা জানান, “আমি আর আমার টিম এখানে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম। আয়োজনের কথা ছেড়েই দিলাম। কী অবস্থা এখানে। এর জন্য আয়োজকরাই দায়ী। অনেকবার বলেছিলাম, আমার পায়ে চোট লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা এসেছিলেন, তারাও আমাকে শান্ত করার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু এহেন চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্যে শো করা খুব মুশকিল!”
আরও পড়ুনঃ হলো না শেষ রক্ষা! আদির কাছে হাতেনাতে ধরা পড়লো আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
মোনালি ঠাকুর আরও বলেন “অনুষ্ঠানটা করার জন্য আমরা ভীষণ চেষ্টা করেছি। কারণ আপনারা যারা টাকা দিয়ে টিকিট কেটে এসেছেন, তাদের সবার কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য। তাই না? কারণ এরপর আপনারা আমাকেই দোষ দেবেন। আশা করি আমি একদিন সেই জায়গায় পৌঁছব, যখন আমি নিজেই শোয়ের সমস্ত দায়িত্ব নিতে পারব। এই টম, ডিক হ্যারির মতো যাকে তাকে বিশ্বাস করতে হবে না। যারা একেবারে দায়িত্বজ্ঞানহীন। কোনও কাজের নয়! আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শো বন্ধ করার জন্য। আমি আবার আসব। আশা করি, তখন আপনাদেরকে ভালো একটা অনুষ্ঠান উপহার দিতে পারব। আমাদের ক্ষমা করবেন।”

