অতি চালাকি করতে গিয়ে স’র্বনাশের পথে নীলু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় বেশ কিছু ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে যেগুলি টিআরপি তালিকায় তেমন একটা প্রভাব ফেলতে না পারলেও দর্শকদের মনকে বেশ ভালোভাবেই প্রভাবিত করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকগুলি দেখার জন্য প্রত্যেকদিন দর্শকরা ভিড় জমান টেলিভিশনের পর্দার সামনে। ঠিক সেই রকমই একটি ধারাবাহিক হল মিঠিঝোরা (MithiJhora)। এই ধারাবাহিকের নায়িকা রাই দর্শকদের অত্যন্ত পছন্দের ও কাছের মানুষ।
এই জনপ্রিয় ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। নায়কের চরিত্র দেখা যাচ্ছে অভিনেতা সুমন দেকে। যদিও এই ধারাবাহিকে একজন বা দুজন নয় একেবারে তিনজন জুটিকে দেখতে পাচ্ছেন দর্শকমহল। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বিক্রমের অ’পারেশন নিয়ে ব্যস্ত রাই এবং তার গোটা পরিবার।

মিঠিঝোরা আজকের পর্ব ১৪ অক্টোবর (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 14 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাই অফিসে যাওয়ার আগে পরিবারের সবার সাথে নিজের দাদাকে নিয়ে হাসপাতালে চলে আসে তাকে ভর্তি করানোর জন্য। সেখানেই অনির্বাণের ডাক্তার বন্ধুর সাথে কথা হয় তার। আরও একবার তার সাথে কথা বলে রাই নিশ্চিত হয় যে তার দাদা ভাইয়ের সুস্থ হয়ে ওঠার অনেকটাই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাই বুঝতে পারে এই ডাক্তার তার সম্পর্কে অনেক কিছু জানে। এই নিয়ে প্রশ্ন করায় ডাক্তার তাকে জানায়, রাইয়ের কোন এক বন্ধু তার বিশেষ পরিচিত।
এদিকে সার্থককে আবার অনেকগুলো কথা শোনায় তার বাবা। সার্থক কেন বিয়ে করতে চাইছে না সেটা জিজ্ঞাসা করায় সার্থক বলে, বিয়ে করতে গেলে একটা টান থাকতে হয় একটা আকর্ষণ থাকতে হয় আর সেটা তাদের মধ্যে নেই। যদিও এ কথা মানতে নারাজ সার্থকের বাবা। সার্থকও হয়তো মনে মনে নিজেও সেই টান অনুভব করে কিন্তু সে কথা বলে উঠতে পারছে না। সার্থকের বাবা এত তাড়াতাড়ি হাল ছাড়ার পাত্র নয়। সে সার্থকের পেট থেকে কথা বার করার জন্য নতুন ফন্দি আঁটতে থাকে।
আরও পড়ুন: রাঙামতির প্রতি দূর্বল আক্কু! কে’লেঙ্কারি ঘটাল আহেরি! বদলে গেল সম্পর্কের সমীকরণ!
এদিকে নীলাঞ্জনা মনে মনে ভীষণ খুশি। তার অন্যতম কারণ হচ্ছে তার স্বামীর আদরের ছোট বোন টিয়া এখন নীলাঞ্জনা বলতে অজ্ঞান। নীলাঞ্জনার প্রতি তার একটা অদ্ভুত টান একটা ভালোবাসা তৈরি হয়েছে। কারণ তাকে কেন্দ্র করে টিয়া নিজের সমস্ত শখ আহ্লাদ পূরণ করতে পারছে। এতে নীলাঞ্জনার কোনো সমস্যা নেই উল্টে নীলাঞ্জনা খুব খুশি কারণ এর মধ্যে দিয়ে সে নিজের স্বামীর মন জয় করতে পারবে। একটা দারুণ চাল চেলে টিয়াকে ব্যবহার করে শৌর্য্যর মন জয় করতে চাইছে সে। খুব বেশিদিন কি নিজের এই নাটকটা চালিয়ে যেতে পারবে নীলু?

