‘এটা দিদি নাম্বার ওয়ান নাকি মিরাক্কেল?’ ‘মেয়েদের দুঃখ নিয়ে ছ্যাবলামি?’- সঞ্চালক মীরকে নিয়ে চরম অসন্তোষ! দুঃখকে হাসির খোরাক করছে মীর, দাবি দর্শকদের!

জি বাংলার (Zee Bangla) পর্দায় বহু বছর ধরে সম্প্রচারিত হচ্ছে একটি একেবারে অন্যরকম রিয়েলিটি শো (Reality show) দিদি নাম্বার ওয়ান (Didi no 1)। বরাবর এই অনুষ্ঠানটির সঞ্চালনা করে এসেছেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দোপাধ্যায় (Rachana Banerjee)। তবে এই মুহূর্তে ভোটের কাজের জন্য এখানে সময় দিতে পারছে না অভিনেত্রী।
ফলস্বরূপ এই অনুষ্ঠানের সঞ্চালনার জন্য এসেছেন মীর আফসার আলী (Mir Afsar Ali)। এনার নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। রেডিও থেকে শুরু করে টেলিভিশন, বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দা, রিয়ালিটি শো থেকে শুরু করে সমাজ মাধ্যম, সব জায়গায় তার অবাধ চলাচল। তবে এই মুহূর্তে দিদি নাম্বার ওয়ান-এর সঞ্চালনায় যুক্ত হয়ে কঠিন সমালোচনার সম্মুখীন হচ্ছে অভিনেতা।
প্রত্যেকটা মানুষই জানেন, দিদি নাম্বার ওয়ান শুধুমাত্র হারজিতের গেম শো নয়, বরং এটি একটি আন্তরিকতার অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে এসে নিজেদের জীবনের কঠিন অধ্যায়ের কথা দর্শকদের সঙ্গে ভাগ করে দেন। কঠিন পরিস্থিতিতে থাকা এই মানুষগুলো নিজের জোরে লড়াই করে সমাজে কিভাবে টিকে থেকেছে সেই গল্প শুনে অনুপ্রাণিত হয় বাংলার অনেক মা মেয়েরা।
গোটা অনুষ্ঠানটাকেই ভীষণ সুন্দরভাবে সম্পাদনা করতেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে সেই জায়গায় রয়েছেন মীর। বলাই বাহুল্য তার সঞ্চালনা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বাংলার দর্শক। তাদের দাবি, মীর মেয়েদের লড়াই নিয়ে তৈরি এই দিদি নাম্বার ওয়ানকে ধীরে ধীরে মিরাক্কেলে রূপান্তরিত করছে। মানুষের দুঃখ কষ্ট কে হাসি-ঠাট্টার খোরাক হিসেবে উপস্থাপনা করছে।
বর্তমানে মানুষের প্রতিবাদ জানানোর মাধ্যম হয়ে উঠেছে সমাজমাধ্যম তাই সেখানেই দর্শকরা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। কেউ কেউ বলছেন, ‘এটা কি ছ্যাবলামি হচ্ছে?’ ‘মানুষের চোখের জল কখনোই হাসি মজার জিনিস হতে পারে না’। অর্থাৎ সঞ্চালক মীরকে পছন্দ করছেন না দর্শকরা। আপনাদেরও কি তাই মনে হয়? আপনারাও কি দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালকের পদে ফিরে পেতে চান অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে?
আরও পড়ুনঃ কাছের মানুষকে হারিয়ে সুদীপের কণ্ঠে বেদনার সুর! ‘চিরতরে মাকে হারিয়ে ফেললাম…’- কান্নায় ভেঙে পড়লে অভিনেতা! শোকোস্তব্ধ বিনোদন জগৎ!
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

