ছোট্ট ছেলেকে কোলে নিয়েই কাজে ফিরলেন মানসী সেনগুপ্ত! সারাদিনের দুষ্টুমি সামলে ছেলের কি নাম রাখলেন অভিনেত্রী?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। একাধারে অভিনেত্রী, অন্যদিকে মা, স্ত্রী এবং কর্মজীবী নারী। সাধারণ জীবনের পাশাপাশি পর্দার ঝলমলে দুনিয়া সামলানো একেবারেই সহজ নয়। তবে এই কঠিন জার্নিকেই নিজের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন মানসী। কারণ জীবনে যদি লক্ষ্য থাকে, তবে কোনও কিছুই অসম্ভব নয় — মানসী যেন সেই কথাই আবার প্রমাণ করলেন।

আজকের দিনে অনেক মেয়েই কাজ এবং সংসার একসঙ্গে সামলাতে গিয়ে হিমশিম খান। বিশেষ করে মাতৃত্বের সময়টা নারীদের জীবনে আলাদা গুরুত্বপূর্ণ। একজন মহিলা যখন মা হন, তখন তাঁর জীবন বদলে যায় সম্পূর্ণভাবে। তবে সেই পরিবর্তনকে যদি ইতিবাচকভাবে গ্রহণ করা যায়, তাহলেই জীবনটা সুন্দর হয়। মানসীর জীবনও এখন এমনই বদলের গল্প বলছে।

সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন মানসী সেনগুপ্ত। তবে মা হওয়া মানেই যে কাজ থেকে বিরতি, সেই ধারণা একেবারেই মানেন না অভিনেত্রী। প্রেগনেন্সির সময়ও তিনি কাজ চালিয়ে গিয়েছেন সমানতালে। আর সন্তান জন্মের মাত্র কুড়ি দিনের মাথাতেই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছেন। যেখানেই কাজ, সেখানেই মানসীর উপস্থিতি নজরকাড়া।

অভিনেত্রী জানিয়েছেন, তাঁর ছেলে খুবই শান্ত স্বভাবের। দুষ্টুমি বা কান্নাকাটি একেবারেই করে না। শুধু রাতে ঘুম নিয়ে একটু ঝামেলা করে, তাছাড়া সারাদিন খুবই ভালো থাকে। আর বড় মেয়ের সঙ্গেও ভাইয়ের সম্পর্ক একদম বন্ধুর মতো। সন্তানদের নিয়ে মানসীর এই সুন্দর মুহূর্তগুলো ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের।

আরও পড়ুনঃ রায়ানের হাত ধরে নিজেও জেলে গেলো পারুল! সঙ্গে নিল উপযুক্ত প্রমাণ! রায়ানের শেষ এবং একমাত্র ভরসা হয়ে উঠলো পারুল! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, মানসীর ছোট ছেলের নাম। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ের সারনেম আছে বাবার নামানুসারে। তাই তিনি চাইছেন, তাঁর ছেলের সারনেম থাকুক তাঁর নামের সঙ্গে জুড়ে। সেই অনুযায়ী মানসী ছেলের নাম রেখেছেন — অধ্যায় সেনগুপ্ত। একেবারেই আলাদা, ইউনিক এবং মানসীর জীবনের নতুন অধ্যায়ের এক সুন্দর প্রতীক।

Back to top button