রায়ানের হাত ধরে নিজেও জেলে গেলো পারুল! সঙ্গে নিল উপযুক্ত প্রমাণ! রায়ানের শেষ এবং একমাত্র ভরসা হয়ে উঠলো পারুল! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ান যে মিথ্যে বলেছে সেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। আর সেটা দেখেই রায়ানকে ধরে পুলিশ। এদিকে পারুলও খবর পেয়েছে যে ওই ছেলেটি খুন হয়েছে। পারুল সঙ্গে সঙ্গে রায়ানকে ফোন করে কিন্তু ফোনে পায় না। পারুল তারপর ছুটে যায় রায়ানের কোনো বিপদ হয়েছে কিনা দেখতে কিন্তু ততক্ষণে রায়ানকে ধরে নিয়ে যায় পুলিশ। পারুল ছুটে এসে পুলিশের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলতে থাকে রায়ান কখনও খুন করতে পারে না।

Zee Bangla, Bengali Serial, Bengali Television, Parineeta, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা

কিন্তু পুলিশ কোনো কথা শোনে না নিয়ে যায় রায়ানকে। পারুল তো রায়ানের এই অবস্থার জন্য শিরিনকে দোষ দিতে থাকে। এদিকে রায়ান বারবার সত্যি বললেও তাকে বিশ্বাস করে না পুলিশ। পারুলও ছুটে আসে রায়ানের সাথে পুলিশ স্টেশনে। পারুল রায়ানের সাথে কথা বলে, আর তাকে কথা দেয় সে রায়ানকে নির্দোষ প্রমাণ করবে। অন্যদিকে পারুল রায়ানের বাড়িতে খবর দিয়েছে। দাদু আর বাড়ির বাকিরা ছুটে আসে রায়ানকে দেখতে। দাদু বলে দেয় রায়ানের জন্য সেরা উকিল নিয়ে আসতে। তিনিও বিশ্বাস করেন না রায়ান এই কাজ করেছে।

এদিকে রায়ানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। কিন্তু রায়ান বারবার একই কথা বলতে থাকে। আর যা যা হয়েছে তারা ফ্ল্যাটে আসার পর থেকে সবটা বলে। রায়ানের কথা শুনে পুলিশের একবার হলেও মনে হয় সে সত্যি কথা বলছে। এদিকে শিরিন আর রায়ানের বাড়ির লোক উকিল নিয়ে আসে। কিন্তু মার্ডার কেসের জন্য পুলিশ কারোর সাথে কথা বলতে দেয় না।

আরও পড়ুনঃ অবশেষে এক হলো তমাল ঝিনুক! ফুলকির সর্বনাশ করতে ভয়ংকর চাল চালল ঈশিতা! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

পারুল ঠিক করে নেয় যেভাবেই হোক তাকে প্রমাণ জোগাড় করতেই হবে তাই ফ্ল্যাটের পিছনের দিকে পুলিশ পাহারায় চোখ এড়িয়ে পাঁচিল টপকে ভিতরে যায়। ফ্ল্যাটের চারিপাশে পুলিশ দিয়ে ঘেরা। তারপরই দেখা যায় পরের দিন সকালে প্রমাণ জোগাড় করে পারুল পালাতে গিয়ে ধরা পড়ে। পুলিশ তাকে তারা করে আর পারুল পুলিশের গাড়ির সামনে এসে ধাক্কা খায়। আর পুলিশ পারুলকেও সন্দেহ করে ধরে নিয়ে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button